চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হতাশায় নিমজ্জিত ক্যারিবীয় ক্রিকেটাররা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:১৩ পূর্বাহ্ণ ১৩, আগস্ট ২০২২
ক্রিকেট, স্পোর্টস
A A

‘নিজেদের ভেতর আমরা হতাশ হতে যাচ্ছি। এমনটাই হওয়ার কথা। আমরা প্রতিদিন নিজেদের মেলে ধরতে পারি না। সবাই যেভাবে পারফর্ম করতে চায়, সেভাবে পারফর্ম করতে পারি না।’

নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টি-টুয়েন্টিতে ৯০ রানের বিশাল ব্যবধানে হারের পর এভাবেই দলের হতাশা প্রকাশ করেন ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক নিকোলাস পুরান।

ক্যারিবীয় দলের ভেতরকার কঠিন বাস্তবতাকে তুলে ধরে তিনি আরও বলেন, ‘আমরা বিশৃঙ্খল ছিলাম। নিজেদের ভেতর যখন আমরা আলোচনা করি, একই ভুল নিয়ে বারবার কথা বলি। যখনই ক্রিকেট মাঠে আসি, তখনই মনে হয় নিজেদের হতাশ করছি। পরিকল্পনা বাস্তবায়নে আমরা সক্ষম হইনি।’

কিংসটনে হওয়া সিরিজের দ্বিতীয় টি-টুয়েন্টিতে আগে ব্যাট করা কিউইরা ৫ উইকেটে ২১৫ রানের বড় স্কোর পায়। জবাবে স্বাগতিকরা ৯ উইকেটে ১২৫ রানের বেশি তুলতে পারেনি। এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জিতে যাওয়া নিউজিল্যান্ড ২-০ ব্যবধানে এগিয়ে গেল।

টি-টুয়েন্টি বিশ্বকাপের আগে ক্যারিবীয়দের এমন বাজে পারফরম্যান্স বড় দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। পুরানের কণ্ঠে হতাশা ঝরার পাশাপাশি লড়াই চালিয়ে যাওয়ার অঙ্গীকারের ইঙ্গিতও মিলেছে।

‘এই মুহূর্তে কোনোকিছুই আমাদের অনুকূলে যাচ্ছে না। ব্যাপারটা বেশ কঠিন হয়ে যাচ্ছে। তবে আমরা যতো বেশি ক্রিকেট খেলব, আমাদের পারফরম্যান্স বাড়বে। বাস্তবতা মেনে নিতে হবে। লড়াই চালাতে হবে। আমরা একটি নতুন দল।’

Reneta

‘আমরা প্রতিটা ম্যাচে এসে জিততে পারি না। কঠিন সময়ে আমাদের একটি দল হয়ে একসঙ্গে লেগে থাকতে হবে। আমরা প্রতি দুই দিন পরপর ক্রিকেট খেলছি। এটা ছেলেদের জন্য সহজ নয়।’

দলের পারফরম্যান্স নিয়ে হতাশা প্রকাশ করলেও ক্রিকেটারদের পক্ষেই নিজের অবস্থান দৃঢ়ভাবে জানান দিলেন পুরান।

‘ছেলেরা আসলে কঠিন পরিস্থিতির বিরুদ্ধে লড়াই করছে। এতে আমি আনন্দিত। ক্রিকেট মাঠে এসে প্রতিবার জেতা মোটেও সহজ নয়। বিশেষ করে যখন আপনার হাতে যখন পর্যাপ্ত খেলোয়াড় নেই। ১৫ জনের স্কোয়াডের ভেতর চারজনই ইনজুরিগ্রস্ত। তাই আমি ছেলেদের জন্য গর্বিত।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: পুরানলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

সাবেক নৌবাহিনী প্রধান মাহবুব আলী খানের মৃত্যুবার্ষিকী আজ

আগস্ট ৬, ২০২৬

শেখ হাসিনাকে গণমাধ্যমে কথা বলতে দেওয়া দুই দেশের সম্পর্কের জন্য ক্ষতিকর: পররাষ্ট্র মন্ত্রণালয়

আগস্ট ৫, ২০২৬

শিশু ধর্ষণের অভিযোগ মাথায় নিয়ে নির্বাচনে জয়ী পাকিস্তানের সাবেক মন্ত্রী

আগস্ট ৫, ২০২৬

সাকিব আল হাসানের বাড়িতে হামলা

আগস্ট ৫, ২০২৬
শহীদের রক্তে অর্জিত বাংলাদেশকে বৈষম্যহীন ও গণতান্ত্রিক হিসেবে গড়ে তুলতে হবে: রাষ্ট্রপতি

শহীদের রক্তে অর্জিত বাংলাদেশকে বৈষম্যহীন ও গণতান্ত্রিক হিসেবে গড়ে তুলতে হবে: রাষ্ট্রপতি

আগস্ট ৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT