চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘১০ রান’ কম করায় উইন্ডিজের বিপক্ষে জয় পায়নি ভারত

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:০৫ অপরাহ্ণ ০৭, আগস্ট ২০২৩
ক্রিকেট, স্পোর্টস
A A

টেস্টে ওয়েস্ট ইন্ডিজকে গুড়িয়ে দিলেও টি-টুয়েন্টি সিরিজে জয়ের দেখা পাচ্ছে না সফরকারী ভারত। টানা দুই ম্যাচ হেরে এবার শঙ্কা জেগেছে সিরিজ হারের। এমন বাস্তবতায় ধীর গতির উইকেটকে দায়ী করলেন ভারতের টপ অর্ডার ব্যাটার তিলক ভার্মা। এমন উইকেটে ১৫০-১৬০ রান যথেষ্ট মনে করলেও অন্তত আরও ১০ রান করতে পারলে ফল ভিন্ন হতে পারতো বলে মনে করেন ২০ বর্ষী তরুণ।

পাঁচ ম্যাচের টি-টুয়েন্টি সিরিজের দ্বিতীয়টিতে রোববার ভারতের বিপক্ষে ২ উইকেটে জয় পায় ওয়েস্ট ইন্ডিজ। ভারতের দেয়া ১৫৩ রানের লক্ষ্যে ব্যাটে নেমে ৭ বল বাকি থাকতেই ছুঁয়ে ফেলে স্বাগতিক দল। এই জয়ে ক্যারিবীয়রা সিরিজে ২-০তে এগিয়ে গেছে।

ম্যাচ শেষে ভারতের নতুন সেনসেশন তিলক বলেছেন,‘উইকেট ধীরগতির পাশাপাশি গতিসম্পন্নও ছিল। দুরকমের আচরণ করেছিল। আমরা ভেবেছিলাম ১৫০-১৬০ রান জয়ের জন্য ভালো স্কোর হবে। কিন্তু আমরা হয়তো ১০ রান কম করেছিলাম। তবে আমাদের ব্যাটারদের জন্য এটি ভালো পারফরম্যান্স ছিল।’

টস জিতে ব্যাট করতে নেমে ১৮ রানে ২ উইকেট কিছুটা চাপে পড়ে ভারত। তবে সেখান থেকে দলের হাল ধরেন তিলক। আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম হাফ সেঞ্চুরি হাঁকিয়ে ৪১ বলে ৫১ রানের ইনিংস খেলেন। তাতে শেষ পর্যন্ত ৭ উইকেট হারিয়ে ১৫২ রানের পুঁজি দাঁড় করায় হার্দিক পান্ডিয়ার দল।

রান তাড়া করতে নেমে নিকোলাস পুরানের দুর্দান্ত ব্যাটিংয়ে ৪০ বলে ৬৭ রানের ইনিংসে ভর করে ৭ বল হাতে রেখেই জয় পায় ওয়েস্ট ইন্ডিজ। তবে ধীরগতির উইকেটে দুই দলের অন্য ব্যাটারদের বেশ বেগই পেতে হয়েছে।

প্রতিপক্ষ দলের খেলোয়াড় পুরানের প্রশংসা করে তিলক বলেছেন, ‘অবশ্যই এখানে পুরানকে কৃতিত্ব দিতে হবে। সত্যিই তিনি ভালো ব্যাটিং করেছেন। তিনি বোলারদের ওপর চাপ সৃষ্টি করছিলেন। আমরা যদি তার উইকেটটি নিতে পারতাম, তাহলে হয়তো ম্যাচ বাঁচাতে পারতাম। উইকেট ধীরগতির থাকায় সুযোগটা কাজে লাগানো যেতো। তবে সেটা হয়নি।’

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ওয়েস্ট ইন্ডিজতিলকপান্ডিয়াপুরানভারতভারত-ওয়েস্ট ইন্ডিজ সিরিজলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: প্রতিনিধি।

রাণীশংকৈলে রহস্যময় বন্যপ্রাণীর তাণ্ডব: শিশুসহ আহত ১০

আগস্ট ৪, ২০২৬
ছবি: সংগৃহীত

‘শেখ হাসিনার ভার্চুয়াল ভাষণের সঙ্গে ভারত সরকারের কোনো সম্পৃক্ততা নেই’

আগস্ট ৪, ২০২৬
ছবি: সংগৃহীত।

ইংলিশ চ্যানেলে নৌকায় আগুন, ১৫৭ অভিবাসী যেভাবে জীবিত উদ্ধার হলো

আগস্ট ৪, ২০২৬

যাদের নিয়ে মালয়েশিয়ার বিপক্ষে লড়বে বাংলাদেশ

আগস্ট ৪, ২০২৬
ছবি: সংগৃহীত

মুম্বাই পুলিশের বেতন কেলেঙ্কারি: ভুয়া কর্মচারীর নামে ৬.৪১ কোটি টাকা আত্মসাৎ

আগস্ট ৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT