ক্রিকেট

বাংলাদেশকে হোয়াইটওয়াশ করতে চায় ওয়েস্ট ইন্ডিজ

বাংলাদেশ নারী ক্রিকেট দলের দুই খেলোয়াড় মাঠে আলোচনা করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ নারী ক্রিকেট দলের দুই খেলোয়াড় মাঠে আলোচনা করছে, ম্যাচের প্রস্তুতি নিচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

এক ম্যাচ হাতে থাকতেই ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে সিরিজ হেরে গেছে বাংলাদেশ। তাতে চার ওয়ানডে সিরিজ ও ১০ বছর পর বাংলাদেশের সঙ্গে ওয়ানডে সিরিজ জিতেছে ক্যারিবীয়রা। এবার মিরাজদের হোয়াইটওয়াশ করে থামতে চায় উইন্ডিজ।

সেন্ট কিটসের ওয়ার্নার পার্কে টসে হেরে আগে ব্যাটে নেমে ৪৫.৫ ওভারে সব উইকেট হারিয়ে ২২৭ রানের পুঁজি দাঁড় করিয়েছিল বাংলাদেশ। জবাবে ৩৬.৫ ওভারে ৭ উইকেটে লক্ষ্যে পৌঁছায় ওয়েস্ট ইন্ডিজ। ক্যারিবীয়দের পক্ষে সর্বোচ্চ ৮২ রানের ইনিংস খেলেন ওপেনার ব্রেন্ডন কিং।

দারুণ জয়ে উচ্ছ্বসিত অধিনায়ক শাই হোপ পরে বলেছেন, ‘খুব ভালো লাগছে। পাওয়া প্লেতে খেলোয়াড়দের কাছে উইকেট চেয়েছিলাম, যেটা তারা পেরেছে। জাডেনকে ভালো করতে দেখে দারুণ লাগছে। আমরা সবসময় নিজেদের খেলা বিশ্লেষণ করি ও বোলাররা যেভাবে ফিরেছে সেটাও দারুণ ব্যাপার। তবে উন্নতির জায়গা তো আছেই।’

দুবছর আগে ঘরের মাঠে বাংলাদেশের কাছে হোয়াইটওয়াশের স্মৃতি মিরাজদের ফিরিয়ে দিতে চান শাই হোপ। বলেছেন, ‘আমরা সিরিজ জিততে পারছিলাম না, আশা করি ৩-০তে শেষ করতে পারব। প্রতিটি ম্যাচই গুরুত্বপূর্ণ। আমরা পয়েন্ট তুলে নিয়ে আরও উপরে উঠতে চাই, আগামী ওয়ানডে বিশ্বকাপে খেলা নিশ্চিত করতে চাই।’

আগামী ওয়ানডে বিশ্বকাপে স্বাগতিক সাউথ আফ্রিকা ও জিম্বাবুয়ে ছাড়াও আইসিসি র‌্যাঙ্কিংয়ে শীর্ষ ৮ দল সরাসরি খেলবে। ওয়েস্ট ইন্ডিজ এখন র‌্যাঙ্কিংয়ে দশম, বাংলাদেশ নবম। সরাসরি বিশ্বকাপের টিকিট না পেলে বাছাইপর্ব খেলে বিশ্বমঞ্চে যাওয়ার সুযোগ থাকবে।

বিষয়:ওয়ানডে সিরিজ ওয়েস্ট ইন্ডিজ বাংলাদেশ মিরাজ শাই হোপ সেন্ট কিটস

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…