চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নিদামানুরুর সেঞ্চুরিতে উইন্ডিজের ৩৭৪ ছুঁয়ে ‘সুপার ওভারে’ জিতল নেদারল্যান্ডস

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:২৬ অপরাহ্ণ ২৬, জুন ২০২৩
ক্রিকেট, স্পোর্টস
A A

তেজা নিদামানুরুর সেঞ্চুরিতে উইন্ডিজের ৩৭৪ ছুঁয়ে ‘টাই’ করে নেদারল্যান্ডস। নির্ধারিত ওভারেই জয়টা পেতে পারতো ডাচবাহিনী, যদি শেষ বলে আলজারি জোসেফের শিকার না হতেন লোগান ফন বিক। পরে ম্যাচ গড়ায় সুপারওভারে। সেখানে ডাচদের নায়ক ফন বিক। অলরাউন্ড নৈপুণ্যে জেতান নেদারল্যান্ডসকে।

সুপার ওভারে ব্যাট হাতে ঝড় তোলেন ফন বিক। হোল্ডারকে তুলোধুনো করে সংগ্রহ করেন ৩০ রান। ছিল তিনটি চার ও তিনটি ছক্কার মার। উইন্ডিজকে চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়ে বল হাতে তুলে নেন নিজেই। সেখানেও ছিলেন অপ্রতিরোধ্য। মাত্র ৮ রান খরচায় নেন দুই উইকেট। তাতেই জয় নিশ্চিত হয় ডাচবাহিনীর।

ডাচদের কাছে হারায় অবশ্য ২০২৩ ওয়ানডে বিশ্বকাপ বাছাইয়ের সুপার সিক্স নিশ্চিতে সমস্যা হয়নি উইন্ডিজের। গ্রুপ ‘এ’ থেকে আগেই বাদ পড়েছে নেপাল ও যুক্তরাষ্ট্র। তাতে দুই জয়ে চার পয়েন্ট নিয়ে গ্রুপে তৃতীয় হয়ে সুপার সিক্সের টিকিট কাটে উইন্ডিজ। চার ম্যাচে তিন জয়ে ৬ পয়েন্ট নিয়ে গ্রুপ রানার-আপ হয়ে নেদারল্যান্ডস, আর চার জয়ে ৮ পয়েন্ট নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সুপার সিক্সে পা রেখেছে জিম্বাবুয়ে।

হারেরেতে টস জিতে ওয়েস্ট ইন্ডিজকে আগে ব্যাটে পাঠায় নেদারল্যান্ডস। পুরানের ঝড়ো ব্যাটিংয়ে ৬ উইকেটে ৩৭৪ রান সংগ্রহ করে ওয়েস্ট ইন্ডিজ। পুরান অপরাজিত থাকেন ৬৫ বলে ১০৪ রান করে। ৬ ছক্কা ও ৯ চারের ইনিংস তার।

ব্র‌েন্ডন কিং করেছেন ৮১ বলে ৭৬ রান। ফিফটি হাঁকান জনসন চার্লস, ৫৫ বলে ৫৪ রান করেন। ৩৮ বলে ৪৭ রান করেন শাই হোপ। ২৫ বলে ৪৬ রানের ঝড়ো ক্যামিওতে অপরাজিত ছিলেন কিমো পল।

পাহাড়সম রান সামনে রেখে ব্যাটে নেমে ক্যারিবীয়দের ছেড়ে কথা বলেনি নেদারল্যান্ডস। নিদামানুরুর সেঞ্চুরিতে নির্ধারিত ওভার শেষ হওয়ার এক বল বাকী থাকতে ৮ উইকেট হারিয়ে উইন্ডিজের দেয়া ৩৭৪ রান স্পর্শ করে ডাচবাহিনী। শেষ বলে হোল্ডারের কাছে ক্যাচ দিয়ে জোসেফের শিকার হন ফন বিক। ফলে ‘টাই’ হয় ম্যাচ। ৭৬ বলে ১১১ রান করেন নিদামানুরু। ৪৭ বলে ৬৭ রান করে ফেরেন স্কট এডওয়ার্ডস।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ওয়েস্ট ইন্ডিজনিদামানুরুপুরানফন বিক
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

দেশজুড়ে কমেছে গ্যাসের চাপ

জুলাই ৭, ২০২৬
ছবি: সংগৃহীত

বাংলাদেশের সাথে জাতিসংঘের অংশীদারিত্ব আরও জোরদার করার প্রত্যয়

জুলাই ৭, ২০২৬

ভারী বর্ষণে বান্দরবানের সব পর্যটনকেন্দ্র শুক্রবার পর্যন্ত বন্ধ

জুলাই ৭, ২০২৬

রংপুরে চাহিদার তুলনায় ৪ গুণ বেশি শাক-সবজি উৎপাদন

জুলাই ৭, ২০২৬
ছবি: সংগৃহীত

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজগুলোর জন্য নতুন নির্দেশনা

জুলাই ৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT