চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

লিভারপুলের জয়ের রাতে ড্র করলো আর্সেনাল

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:৪৯ অপরাহ্ণ ২৪, সেপ্টেম্বর ২০২৩
ফুটবল, স্পোর্টস
A A
লিভারপুলের খেলোয়াড়রা জয়ের আনন্দে উল্লসিত. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রিমিয়ার লিগের ষষ্ঠ রাউন্ডের লড়াইয়ে ভিন্ন তিনটি ম্যাচে মুখোমুখি হয়েছিল লিভারপুল-ওয়েস্টহাম ইউনাইটেড, চেলসি-অ্যাস্টন ভিলা ও আর্সেনাল-টটেনহ্যাম। লিভারপুলের জয়ের রাতে টটেনহ্যামের বিপক্ষে ড্র করেছে আর্সেনাল। অন্য ম্যাচে চেলসিকে হারিয়েছে অ্যাস্টন ভিলা।

অ্যানফিল্ডে ওয়েস্টহামকে ৩-১ গোলে হারিয়েছে লিভারপুল। স্বাগতিকদের হয়ে গোল তিনটি করেছেন মোহাম্মেদ সালাহ, ডারউন নুনেজ ও দিয়েগো জোটা। ওয়েস্টহামের একমাত্র গোলটি করেছেন জেরর্ড বোয়েন। এ নিয়ে ছয় ম্যাচে পাঁচ জয় ও এক ড্রয়ে টেবিলের দুইয়ে জায়গা করে নিল লিভারপুল। পাঁচ ম্যাচে তিন জয়, এক ড্র ও দুই হারে ওয়েস্টহাম টেবিলের সাতে।

এমিরেটস স্টেডিয়ামে টটেনহ্যামের বিপক্ষে ২-২ গোলে ড্র করেছে স্বাগতিক আর্সেনাল। স্বাগতিকদের প্রথম গোলটি আসে টটেনহ্যাম ডিফেন্ডার ক্রিস্টিয়ান রোমেরো পা থেকে। নিজেদের জালে বল পাঠিয়ে আর্সেনালকে এগিয়ে দেন আর্জেন্টাইন ডিফেন্ডার। অন্য গোলটি করেছেন বুকায়ো সাকা। সফরকারী দলের গোল দুটি করেছেন সন হিউং মিন। ৬ ম্যাচে চার জয় ও দুই ড্রয়ে সমান পয়েন্ট নিয়ে টেবিলের চারে ও পাঁচে অবস্থান টটেনহ্যাম ও আর্সেনালের।

Banglabid

অন্য আরেকটি ম্যাচে চেলসির ঘরের মাঠ স্টামফোর্ড ব্রিজে ১-০ গোলে জিতেছে অ্যাস্টন ভিলা। সফরকারীদের হয়ে একমাত্র গোলটি করেছেন ওলিয়ে ওয়াটকিন্স। এ নিয়ে ৬ ম্যাচে চার জয় ও দুই ড্রয়ে গোল ব্যবধানে পিছিয়ে থাকায় টেবিলের ছয়ে অবস্থান করছে অ্যাস্টন ভিলা। অন্যদিকে ৬ ম্যাচে এক জয়, দুই ড্র ও তিন পরাজয়ে টেবিলের ১৪ নম্বরে চেলসি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অ্যাস্টন ভিলাআর্সেনালচেলসিটটেনহ্যামপ্রিমিয়ার লিগলিড স্পোর্টসলিভারপুল
শেয়ারTweetPin

সর্বশেষ

সুরসম্রাট আলাউদ্দিন আলীকে হারানোর ছয় বছর

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

জালের এক টানে ৪৬ মণ ইলিশ, বিক্রি ৪৮ লাখের বেশি

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

কী ঘটতে চলেছে নেপালে, প্রধানমন্ত্রী বলেন্দ্র শাহ ও সেনাপ্রধানের বৈঠক

আগস্ট ৮, ২০২৬

সাকিব-হৃদয়দের জাফনাকে হারিয়ে এলপিএল চ্যাম্পিয়ন গল গ্যালান্টস

আগস্ট ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নেবে জামায়াতে ইসলামী

আগস্ট ৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT