বিনোদন

এক গানে ৩০ জনের বেশি তারকা!

বিভিন্ন সেনা কর্মকর্তা ও নারীরা যুদ্ধের প্রস্তুতি নিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

সেনা কর্মকর্তা ও নারীরা যুদ্ধের প্রস্তুতি নিচ্ছেন, পটভূমিতে হেলিকপ্টার ও যুদ্ধের দৃশ্য।. Channel i News – চ্যানেল আই নিউজ

গেল বছর অক্ষয় কুমারের ৫৬তম জন্মদিন উপলক্ষ্যে ঘোষণা এসেছিল তার পরবর্তী ছবি ‘ওয়েলকাম টু দ্য জঙ্গল’ এর। যেটি তার অভিনীত জনপ্রিয় ‘ওয়েলকাম’ ফ্র্যাঞ্চাইজির তৃতীয় কিস্তি বলে জানা যায়।

এবার জানা গেল, আসন্ন এই বহুল প্রতিক্ষিত ছবিটি নিয়ে দুর্দান্ত এক খবর! আহমেদ খানের পরিচালনায় আসন্ন এই সিনেমার নির্মাতারা সিনেমাটির জন্য বৃহৎ পরিসরে একটি ডান্সিং নাম্বার গানের শুটিং করবেন। যেই গানে প্রথমবারের মতো ৩০ জনেরও বেশি তারকা একত্রিত হবেন এবং সেই সঙ্গে গানটি ব্যাকগ্রাউন্ড ড্যান্সার হিসেবে থাকবেন ৫০০ জনের বেশি নৃত্যশিল্পী।

ভারতীয় বিভিন্ন সংবাদ মাধ্যম সূত্রে জানা গেছে, গানটির কোরিওগ্রাফি করেছেন কিংবদন্তী গণেশ আচার্য এবং সুর করেছেন আনন্দ রাজ আনন্দ।

চলতি মাসের শেষের দিকে গানটির শুটিংয়ের জন্য অভিনেতারা এক হবেন বলে জানা গেছে। এছাড়াও মুম্বাইয়ে গানটির শুটিংয়ের জন্য একটি দুর্দান্ত সেট তৈরি করা হয়েছে বলে জানা গেছে। ফলে ধারণা করা হচ্ছে গানটি দর্শকদের পছন্দের তালিকাতে যুক্ত হবে।

এর আগে শাহরুখের ‘জওয়ান’ সিনেমার ‘জিন্দা বান্দা’ গানটির জন্য চেন্নাইয়ে বিশাল সেট নির্মাণ করা হয়েছিল। যেখানে শাহরুখের পাশাপাশি পারফর্ম করেছিলেন চেন্নাই, হায়দরাবাদ, ব্যাঙ্গালুরু, মুম্বাই সহ আরও বেশ কিছু শহরের ১ হাজারের বেশি নারী নৃত্যশিল্পী। সেই গানটিও ব্যাপক সাড়া ফেলেছিল।

‘ওয়েলকাম টু দ্য জঙ্গল’ ছবিতেটি অক্ষয়ের পাশাপাশি দেখা যাবে সুনীল শেঠি, সঞ্জয় দত্ত, আরশাদ ওয়ারসি, দিশা পাটানি, জ্যাকুলিন ফার্নান্দেজের মতো একঝাঁক তারকাদের। চলতি বছরের ক্রিসমাসের সময় মুক্তি পাওয়ার কথা এই ছবির। ছবিটির প্রযোজনা করছেন জ্যোতি দেশপান্ডে ও ফিরোজ নাদিয়াদওয়ালা।- পিঙ্কভিলা 

বিষয়:‘ওয়েলকাম টু দ্য জঙ্গল’ অক্ষয় কুমার আরশাদ ওয়ারসি জ্যাকুলিন ফার্নান্দেজ দিশা পাটানি সঞ্জয় দত্ত

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…