চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সুনীলের পর এবার ‘স্ত্রী টু’ অভিনেতা অপহরণ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:৩২ অপরাহ্ণ ১১, ডিসেম্বর ২০২৪
বিনোদন
A A
অভিনেতা সুনীলের ছবি, তার মুখের অভিব্যক্তি স্পষ্ট. Channel i News - চ্যানেল আই নিউজ

দিন কয়েক আগেই অপহরণ হয়েছেন জনপ্রিয় কমেডিয়ান ও অভিনেতা সুনীল পাল। ২৪ ঘণ্টা নিখোঁজ থাকার পর ফিরে আসেন জনপ্রিয় কমেডিয়ান ও অভিনেতা সুনীল পাল। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই আরও এক বলি অভিনেতার অপহরণের খবর।

‘স্ত্রী ২’, ‘ওয়েলকাম’ খ্যাত অভিনেতা মুস্তাক খানকেও অনুষ্ঠানের টোপ দিয়ে অপহরণ করা হয়েছে।

অভিনেতার ব্যবসায়ী পার্টনার ইন্ডিয়া টুডে ডিজিটালকে জানিয়েছেন, দিল্লি-মিরুট হাইওয়ে থেকে অপহৃত হয়েছেন মুস্তাক খান। সুনীল পালের মতো ঠিক একইভাবে মুস্তাক খানকেও অপহরণ করেছে দুষ্কৃতিকারীরা। এ যেন পুরো বলিউডি সিনেমার স্ক্রিপ্ট!

Banglabid

একটি অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য বিমানের টিকিট বুক করে দেওয়া হয় মুস্তাক খানকে। সেই সঙ্গে তার ব্যাংক অ্যাকাউন্টে ঢুকে যায় অগ্রিম টাকাও। দিল্লি বিমানবন্দরে পৌঁছানোর পরই তার জন্য একটি গাড়ি দাঁড়িয়ে ছিল। ওই গাড়িই মুস্তাক খানকে গন্তব্যে পৌঁছে দেবে, ইন্ডিয়া টুডে ডিজিটালকে এমনটাই জানিয়েছেন অভিনেতার ব্যবসায়ী পার্টনার।

তিনি আরও জানান, প্রায় ১২ ঘণ্টা টাকার জন্য রীতিমতো অত্যাচার করা হয় মুস্তাক খানকে। এক কোটি টাকা দাবি করে অপহরণকারীরা। শেষ পর্যন্ত অভিনেতার থেকে দু’লাখের বেশি টাকা মুক্তিপণ হিসেবে নেয়। মুস্তাক খানের ব্যবসায়ী পার্টনার শিবাম জানিয়েছেন, এই ঘটনায় অভিনেতার পরিবার আতঙ্কিত।

পুলিশে অভিযোগ দায়ের করা হয়েছে। বিমানের টিকিট থেকে ব্যাংক অ্যাকাউন্টের যাবতীয় তথ্য বিমানবন্দরের সামনে সিসিটিভি ফুটেজ সবই প্রমাণ রয়েছে। তাই অভিনেতা ও তাঁর পরিবার সঠিক বিচার পাবেন বলে আশাবাদী। পুলিশ ঘটনার তদন্ত করছে।

Reneta

এর আগে সুনীল পাল ফিরে এসে পুরো ঘটনার পুঙ্খানুপুঙ্খ বিবরণ দেন। তিনি জানান, ‘দাঁড়ভাঙা থেকে আমি দিল্লি পৌঁছাই। ফোনে বলা হল একটি ইনোভা আমাকে পিক-আপ করার জন্য দাঁড়িয়ে আছে। সেই মতো আমি গাড়িতে উঠে বসলাম। কিছুটা দূর যাওয়ার পর হঠাৎ বলা হল আমাকে অপহরণ করা হয়েছে। এরপরই আমার চোখ বেঁধে দেয়। প্রায় আধঘণ্টা পর এমন একটি জায়গায় নিয়ে যায় যেখানে সাত-আটজন গুণ্ডা দাঁড়িয়ে ছিল। ২০ লাখ টাকা দাবি করে। কিন্তু, আমি বলেছিলাম ১০ লাখের বেশি দিতে পারব না।’ –ইন্ডিয়া ডটকম

 

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: 'ওয়েলকাম'অপহরণজনপ্রিয় কমেডিয়ান ও অভিনেতামুস্তাক খানসুনীল পালস্ত্রী ২
শেয়ারTweetPin

সর্বশেষ

সুরসম্রাট আলাউদ্দিন আলীকে হারানোর ছয় বছর

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

জালের এক টানে ৪৬ মণ ইলিশ, বিক্রি ৪৮ লাখের বেশি

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

কী ঘটতে চলেছে নেপালে, প্রধানমন্ত্রী বলেন্দ্র শাহ ও সেনাপ্রধানের বৈঠক

আগস্ট ৮, ২০২৬

সাকিব-হৃদয়দের জাফনাকে হারিয়ে এলপিএল চ্যাম্পিয়ন গল গ্যালান্টস

আগস্ট ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নেবে জামায়াতে ইসলামী

আগস্ট ৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT