চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হিসেব অনুযায়ি প্রিয়তমা সুপারহিট: হিমেল

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:৪৯ অপরাহ্ণ ০৬, জুলাই ২০২৩
বিনোদন
A A

ঈদে মুক্তি পাওয়া ৫টি ছবির মধ্যে দর্শক চাহিদার তুঙ্গে হিমেল আশরাফ পরিচালিত ‘প্রিয়তমা’। শুধু সিঙ্গেল স্ক্রিন নয়, দেশের সব মাল্টিপ্লেক্সেও সাড়া ফেলেছে শাকিব খান অভিনীত এ ছবি!

বুধবার (৫ জুলাই) মুক্তির ৭ দিন পার করলো ‘প্রিয়তমা’। ১০৭ প্রেক্ষাগৃহে মুক্তিপ্রাপ্ত ছবিটি এক সপ্তাহে কতো আয় করলো? এমন প্রশ্ন ভক্ত অনুরাগীদের! যদিও স্বচ্ছ হিসেব দেয়া মুশকিল, তবু সব হল রিপোর্টগুলোর ভিত্তিতে ৭ দিনের হিসেব প্রকাশ করেছে প্রিয়তমা ছবির নির্মাতা হিমেল আশরাফ।

তিনি একটি ফেসবুক পোস্টে জানিয়েছেন, ২৯ জুন থেকে ৫ জুলাই পর্যন্ত ১০৭টি প্রেক্ষাগৃহে প্রিয়তমার শো ছিলো ৩১৫০টির বেশী। এই ৭ দিনে টিকিট বিক্রি হয়েছে ১০ কোটি ৩০ লাখ টাকার! আর তাই ছবিটিকে ‘সুপারহিট’ বলছেন হিমেল।

পরিচালক হিমেল আশরাফ জানান, আগামী ১ মাস এভাবে সারাদেশে চললে ‘প্রিয়তমা’ সুপারহিট থেকে ব্লকবাস্টার সিনেমায় পরিণত হবে।

পরিচালক বলেন, প্রিয়তমার ক্ষেত্রে বেশীরভাগ সিনেমা হল থেকে ঈদের আগেই আমরা একটা এককালিন বড় টাকা নিয়ে নিয়েছি, যাকে বলে টেবিল মানি। সেটা সকল হলের রেকর্ড পরিমাণ ছিল। আর বাকী বড় যতগুলো হলের সাথে আমরা রেভিনিউ শেয়ারে গিয়েছি তার মধ্যে ৯০ ভাগ সিনেমা হলের সাথে আমাদের চুক্তি কাউন্টার সেলের ৫০/৫০। মানে কাউন্টারে যে টাকায় টিকেট বিক্রি হচ্ছে তার অর্ধেক আমাদের আর অর্ধেক হল মালিকদের। আবার ঢাকার কিছু হল কাউন্টার সেলের ৫০ ভাগের একটু কম। ঈদ ছাড়া বা সিনেমার হাইপ কম থাকলে এইটা অন্য হিসাব হয়।

এসময় তিনি জানান, গত ৭ দিনে সারা বাংলাদেশে প্রিয়তমার প্রায় ৩১৫০ এর বেশী শো ৯০% হাউসফুল ছিল। সেই হিসেবে আমরা প্রিয়তমা কে সুপারহিট বলছি। ভাবে মনে হচ্ছে আগামী সপ্তাহে এটা ব্লকবাস্টারের দিকে এগিয়ে যাবে।

Reneta

মুক্তির ৭ দিনের খতিয়ান উল্লেখ করে হিমেল বলেন, আজকেও ৮০ ভাগ শো হাউজফুল। আমরা আশা করছি এটা ১ মাস চলবে। তাতে প্রিয়তমাকে আপনারা অলটাইম সুপার ব্লকবাস্টারের তালিকায় নিয়ে যাবেন!

এদিকে শুক্রবার থেকে যুক্তরাষ্ট্র ও কানাডায় মুক্তি পেতে যাচ্ছে ‘প্রিয়তমা’। শুক্রবার (৭ জুলাই) যুক্তরাষ্ট্র ও কানাডার ৪২টি প্রেক্ষাগৃহে দর্শকরা উপভোগ করবেন পারবেন ছবিটি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: প্রিয়তমামাল্টিপ্লেক্সলিড বিনোদনশাকিবসিঙ্গেল স্ক্রিনসিনেপ্লেক্সসিনেমাহল রিপোর্ট
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ডে লেডে ৫ উইকেটের পর ১২৩ রান, বিশ্বকাপে নেদারল্যান্ডস

পরবর্তী

সাউথ এশিয়ান বিশ্ববিদ্যালয়ের ৪ অধ্যাপককে বরখাস্তের প্রতিবাদ

পরবর্তী

সাউথ এশিয়ান বিশ্ববিদ্যালয়ের ৪ অধ্যাপককে বরখাস্তের প্রতিবাদ

তামিমের অবসর নিয়ে যা বললেন মুশফিক-মাহমুদউল্লাহ

সর্বশেষ

ছবি:  বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান (সংগৃহীত)।

৫ দিনের তুরস্ক সফরে গেলেন সেনাপ্রধান

জুলাই ১৯, ২০২৬

‘অস্ত্রোপচার এড়িয়ে’ ভাঙা আঙুল নিয়ে বিশ্বকাপের ফাইনালে দিবু

জুলাই ১৯, ২০২৬
ছবি: প্রতিনিধি

টিকটক ভিডিও বানাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেল কিশোরের

জুলাই ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

দেশে আসছে প্রায় ১৪০০ বৈদ্যুতিক বাস

জুলাই ১৯, ২০২৬

আর্জেন্টিনাকে নিয়ে সতর্ক করলেন স্পেনকে বিশ্বকাপ জেতানো কোচ

জুলাই ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT