বাংলাদেশ

ডেঙ্গু প্রতিরোধে রাজধানীর ৫৪টি ওয়ার্ডে মশক নিধন কার্যক্রম শুরু

রাজধানীতে ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন কার্যক্রমের উদ্বোধন. Channel i News - চ্যানেল আই নিউজ

রাজধানীর বিভিন্ন ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন কার্যক্রমের উদ্বোধন করেন কর্মকর্তারা, জনসমাগমে মুখোমুখি সংবাদ সম্মেলন।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

ডেঙ্গু প্রতিরোধে রাজধানীর ৫৪টি ওয়ার্ডে সপ্তাহব্যাপী মশক নিধন কার্যক্রম শুরু করেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন।

আজ ১৯ সেপ্টেম্বর বৃহস্পতিবার এই কার্যক্রম উদ্বোধন করেন ডিএনসিসি’র প্রধান নির্বাহী কর্মকর্তা মীর খায়রুল আলম।

তিনি বলেন, বিভিন্ন হাসপাতাল থেকে ডেঙ্গু আক্রান্ত রোগীর তথ্য-উপাত্ত নিয়ে সেই সব এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করবে ডিএনসিসি।

তবে যে সব এলাকায় ডেঙ্গু মনিটরিংয়ের জন্য কাউন্সিলর নেই সে সব এলাকায় ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের কর্মকর্তারা মনিটরিং করবেন বলে জানান তিনি।

ডেঙ্গু সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ধর্মীয় উপাসনালয়, শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে প্রচারণা চালাবে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন।

বিষয়:ডেঙ্গু মশক নিধন কার্যক্রম

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…