জনপদ

বাড়ির উঠানে আখের আড়ালে গাঁজা চাষ, গ্রেপ্তার ১

আখের আড়ালে গাঁজা চাষের ছবি, গ্রেপ্তার ব্যক্তি ও পুলিশ সদস্যরা. Channel i News - চ্যানেল আই নিউজ

বাড়ির উঠানে আখের আড়ালে গাঁজা চাষের সময় গ্রেপ্তার ব্যক্তি ও পুলিশ সদস্যরা।. Channel i News – চ্যানেল আই নিউজ

দিনাজপুরের ঘোড়াঘাটে বাড়ির উঠানে আখ ক্ষেতে গাঁজা চাষের অভিযোগে আব্দুস সাত্তার (৬২) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

শুক্রবার (১৩ জানুয়ারি) সকালে আদালতের মাধ্যমে তাকে দিনাজপুর কারাগারে পাঠানো হয়েছে। এর আগে বৃহস্পতিবার রাত সাড়ে ১১টায় দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলায় নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। আটক সাত্তার উপজেলার কানাগাড়ী-হরিপাড়া গ্রামের মৃত চান মিয়া সওদাগরের ছেলে।

ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু হাসান কবির ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গ্রেপ্তার সাত্তার বেশ চতুর। তিনি কৌশলে নিজ বাড়ির উঠানে আখ খেতের আড়ালে গাঁজার চাষ করছিলেন। তার বাড়িতে পুলিশের অভিযানে ২ কেজি ৩০০ গ্রাম ওজনের প্রায় ৮ ফুট লম্বা একটি গাঁজার গাছ জব্দ করা হয়। যার বাজারমূল্য প্রায় ৩০ হাজার টাকা।

ওসি জানান, গ্রেপ্তার আব্দুস সাত্তারের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। শুক্রবার সকালে দিনাজপুর আদালতের মাধ্যমে তাকে জেল-হাজতে পাঠানো হয়েছে।

বিষয়:গাজাগাঁজা গাছ
প্রতিবেদক

শাহ আলম শাহী

বাংলাদেশ ও বিশ্বের গুরুত্বপূর্ণ খবর, মানুষের গল্প এবং যাচাইকৃত তথ্য পাঠকের কাছে পৌঁছে দেয় চ্যানেল আই অনলাইন।

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…