বিনোদন

বিয়ের ছবি শেয়ার করলেন মৌসুমী হামিদ

শুক্রবার লেখক আবু সাইয়িদ রানাকে বিয়ে করলেন অভিনেত্রী মৌসুমী হামিদ

বিয়ের অনুষ্ঠানে মৌসুমী হামিদ ও তার স্বামী হাসিমুখে একসঙ্গে. Channel i News - চ্যানেল আই নিউজ

বিয়ের অনুষ্ঠানে মৌসুমী হামিদ ও তার স্বামী একসঙ্গে হাসিমুখে ছবি তুলেছেন, ঐতিহ্যবাহী পোশাক পরা।. Channel i News – চ্যানেল আই নিউজ

বিয়ে করলেন অভিনেত্রী মৌসুমী হামিদ। লেখক আবু সাইয়িদ রানার সঙ্গে তার বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে বলে জানা গেছে। শুক্রবার সন্ধ্যার পর বরের সঙ্গে বিয়ের ছবিও নিজের ফেসবুকে পোস্ট করেছেন অভিনেত্রী। 

শুক্রবার অন্তত বিয়ের তিনটি ছবি পোস্ট করেন মৌসুমী। ছবি শেয়ার করে তিনি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা ‘বিবাহের পঞ্চম বরষে’ কবিতার কয়েক পক্তিও শেয়ার করেছেন।

মৌসুমী হামিদ বিয়ের পোশাকে সুন্দরভাবে সাজে সেজেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ এরআগে গত বুধবার রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় বাসার ছাদে মৌসুমী হামিদের গায়েহলুদের অনুষ্ঠান সম্পন্ন হয়। এই অনুষ্ঠানে দুই পরিবারের ঘনিষ্ঠজনেরা উপস্থিত ছিলেন। বিয়ের অনুষ্ঠানেও ঘনিষ্ঠজনদের উপস্থিত হওয়ার কথা আগেই জানিয়েছেন মৌসুমী।

৫ ফুট ১০ ইঞ্চি উচ্চতার মৌসুমী ‘চ্যানেল আই লাক্স সুপারস্টার’ প্রতিযোগিতার মাধ্যমে দেশের বিনোদন জগতে পা রাখেন। এক যুগের বেশি ক্যারিয়ারে ছোট পর্দাতেই বেশিরভাগ কাজ করেছেন।

তার প্রথম সিনেমা ইমপ্রেস টেলিফিল্মের ‘ভালোবাসার রাজকন্যা’। তবে এই অভিনেত্রীর অভিনীত দুটি সিনেমা মুক্তির অপেক্ষায় আছে। সিনেমা দুটি হচ্ছে সোহেল রানা বয়াতি পরিচালিত ‘নয়া মানুষ’ ও হাবিবুল ইসলাম হাবিব পরিচালিত ‘যাপিত জীবন’।

 

ঢাকা/এমটিএল

বিষয়:অভিনেত্রী বিয়ে বিয়ের ছবি মৌসুমী হামিদ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…