বিনোদন

বিয়ে করলেন অভিনেত্রী শবনম ফারিয়া, পাত্র কে?

অভিনেত্রী শবনম ফারিয়া বিয়ের পোশাকে সুন্দরভাবে সাজে সেজেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

শবনম ফারিয়া ও তার স্বামী বিয়ের অনুষ্ঠানে পারিবারিক পোশাকে উপস্থিত।. Channel i News – চ্যানেল আই নিউজ

বিয়ে করলেন অভিনয়শিল্পী শবনম ফারিয়া। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) তাদের বিয়ে হয়েছে বলে জানিয়েছেন শবনম ফারিয়া।

পাত্রের নাম তানজিম তৈয়ব। তিনি রাজশাহীর ছেলে। অস্ট্রেলিয়ার ইউনিভার্সিটি অব সাউথ ওয়েলস থেকে ফিন্যান্সিয়াল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতকোত্তর সম্পন্ন করেছেন। বর্তমানে তিনি বাংলাদেশের একটি শীর্ষস্থানীয় বেসরকারি ব্যাংকে অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট হিসেবে কর্মরত।

শবনম ফারিয়া বলেন, ‘বিয়ে নিয়ে আমার অনুভূতি বরাবরই জটিল—আতঙ্কের চেয়ে কিছু কম নয়। বিবাহবিষয়ক বিভিন্ন জটিল ও ব্যক্তিগত অভিজ্ঞতার মধ্য দিয়ে যাওয়ার পর মনে করেছিলাম, এই অধ্যায় হয়তো আমার জীবনে আর আসবে না। তবে সময়ের প্রবাহে এবং পরিবারের আকস্মিক সিদ্ধান্তে এই পরিণয়।

বিষয়:নাটক বিয়ে শবনম ফারিয়া সিনেমা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…