বাংলাদেশ

জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানস্থলে ‘নোয়াখালী বিভাগ চাই’ স্লোগান

নোয়াখালী বিভাগ চাই স্লোগানে সমর্থকদের সমাবেশ. Channel i News - চ্যানেল আই নিউজ

নোয়াখালী বিভাগ চাই স্লোগান

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানস্থলের পাশে ‘নোয়াখালী বিভাগ চাই’ স্লোগান দিতে দেখা গেছে একদল বিক্ষুব্ধ লোককে। একদিকে জাতীয় সংসদ ভবনের বাইরে ‘জুলাই যোদ্ধা’ ব্যানারে অবস্থান নিয়েছিল একদল।

শুক্রবার (১৭ অক্টোবর) পুলিশের ধাওয়ায় তারা সেখান থেকে সরে খামারবাড়ি এলাকায় অবস্থান নেয়। পরে সেই একই জায়গায় অবস্থান নেয় ‘বৃহত্তর নোয়াখালীবাসী’ ব্যানারে আরেকটি দল।

‘নোয়াখালী বিভাগ চাই’ দাবিতে তাদের ক্রমাগত স্লোগান দিতে দেখা গেছে। অনেকের হাতে এ নিয়ে প্ল্যাকার্ডও দেখা যায়। একই রকমের নীল টিশার্ট তাদের গায়ে ছিল।

তারা কুমিল্লা বা চট্টগ্রাম বিভাগের অংশ নয়, বরং নোয়াখালী বিভাগের দাবি তোলেন। কঠোর নিরাপত্তার মধ্যেই বেশ কিছু লোকজন এ বিক্ষোভে যোগ দেন।

বিষয়:জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠান স্লোগান

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…