চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আমরা জুলাই সনদের আইনগত ভিত্তি চাই: সারজিস আলম

শাহ আলম শাহী শাহ আলম শাহী
৭:৩৮ অপরাহ্ণ ১৯, অক্টোবর ২০২৫
- সেমি লিড, জনপদ, দিনাজপুর
A A
সারজিস আলমের সমর্থকদের সাথে সাংবাদিকদের প্রশ্নের উত্তর. Channel i News - চ্যানেল আই নিউজ

'এনসিপিকে শাপলা প্রতীক দিতে কোনো আইনি বাধা নেই'

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, জুলাই সনদ অর্থহীন করেছে সরকার। আপনারা যারা জুলাই সনদ-ঘোষণাপত্র নামকা ওয়াস্তে পেপার চান, ওই সনদ আমরা চাইনা।

আমরা জুলাই সনদের আইনগত ভিত্তি চাই। জুলাই সনদ বাস্তবায়নে নিশ্চয়তা চাই। জুলাই সনদ স্বাক্ষরের পুর্বে সকল রাজনৈতিক দলের মধ্যে যে ঐক্যমত হওয়ার দরকার ছিলো। এটা খুবই অনাকাঙ্ক্ষিত।

পুরো বাংলাদেশের মানুষ যার যার অবস্থান থেকে স্বপ্ন দেখছিলো যে এতো সুন্দরভাবে জুলাই সনদ স্বাক্ষরিত হবে এবং এই সংস্কারগুলো হবে। কিন্তু অন্তর্বতীকালিন সরকাররের যেন কোন তাড়া রয়েছে। তাই তাড়াহুড়োর ভিত্তিতে কে এলো, কে এলো না, এসব চিন্তা না করে জুলাই সনদ স্বাক্ষর করলো। শুধুমাত্র গতানুগতিক কয়েকটি রাজনৈতিক দলের প্রতিনিধিত্ব, এই আমলা, এই উপদেষ্টা, বড় পদবির অফিসার নিয়ে অনুষ্ঠান বানিয়েছেন। কিন্তু যাদেরকে নিয়ে অভ্যুত্থান হলো তাদের অংশগ্রহণে জায়গা দেয়নি।

Banglabid

রোববার ১৯ অক্টোবর দুপুরে দিনাজপুর শিল্পকলা একাডেমি মিলনায়তনে এনসিপির জেলা সমন্বয় সভা শেষে সারজিস আলম সাংবাদিকদের প্রশ্নোত্তরে এ কথা বলেন।

সারজিস আলম নির্বাচন কমিশনারের উদ্দেশ্যে তিনি বলেন, আমাদের দেখান, কোন আইনের ভিত্তিতে শাপলা প্রতীক একটি রাজনৈতিক দলকে বরাদ্দ দেওয়া যাবে না। যারা আইনজ্ঞ আছেন, আইন তৈরি করেন,এমন অসংখ্য মানুষের সঙ্গে আমরা কথা বলেছি। এনসিপিকে শাপলা প্রতীক দিতে কোন বাধা নেই। এই জায়গা থেকেই আমরা শাপলা প্রতীক চেয়েছি। আমরা চাই নির্বাচন কমিশন স্পষ্টভাবে ব্যাখ্যা করুক-কোন আইনের ভিত্তিতে শাপলা প্রতীক কোনো রাজনৈতিক দল বা এনসিপিকে বরাদ্দ দেওয়া যাবে না। আমাদের আইনজ্ঞ, বিশ্লেষক ও আইনপ্রণেতাদের সঙ্গে একাধিকবার পরামর্শ করার পর আমরা নিশ্চিত হয়েছি যে, আইনগতভাবে এনসিপিকে শাপলা প্রতীক প্রদানে কোনো বাধা নেই। নেই বলে আমরা আমাদের জায়গা থেকে আমরা শাপলা প্রতীক চেয়েছি।

সারজিস আলম আরও বলেন, আমরা যেদিন রাজনৈতিক দল হিসেবে নিবন্ধনের জন্য আবেদন করেছিলাম, সেদিনই আমরা ‘শাপলা’ প্রতীক চেয়েছিলাম। কিন্তু বিগত কয়েক মাসে নির্বাচন কমিশন তাদের প্রতীকের তালিকায় এটি অন্তর্ভুক্ত করেনি। এর পেছনে অবশ্যই তাদের নিজেদের দায়-দোষ, অবহেলা বা খামখেয়ালি রয়েছে। আবার এটি হতে পারে কোনো প্রভাব বা চাপের কারণে। যার ফলে তারা প্রয়োজনীয় সাহস দেখাতে পারেননি।

Reneta

তিনি বলেন, আমরা মনে করি, যে নির্বাচন কমিশন একটি রাজনৈতিক দলকে তাদের প্রাপ্য প্রতীক দিতে সাহস পায় না, সেই কমিশনের অধীনে একটি সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হওয়া সম্ভব নয়।

তিনি আরও বলেন, তবুও আমরা আমাদের অবস্থান থেকে আশাবাদী যে আমরা ‘শাপলা’ প্রতীক নিয়েই আগামী নির্বাচনে অংশগ্রহণ করব। আর যদি আমাদের সঙ্গে এই বিষয়ে কোনো অন্যায় করা হয়, আমরা সেই অন্যায়ের রাজনৈতিকভাবে মোকাবিলা করব।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: এনসিপিজাতীয় নাগরিক পার্টিজুলাই সনদ আইনগত ভিত্তি চাইজুলাই সনদপত্রশিল্পকলা একাডেমি
শেয়ারTweetPin

সর্বশেষ

‘ভারতে ব্রিকস তো অনেক দেরি, এক মাসে বহু কিছু হয়ে যেতে পারে’

আগস্ট ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

আগস্টে আবারও ৪ দিনের ছুটি, মিলবে যেভাবে

আগস্ট ১৩, ২০২৬
ছবি: প্রতিনিধি।

কক্সবাজারগামী বাস-ছোট গাড়ির মুখোমুখি সংঘর্ষে নিহত ৪

আগস্ট ১৩, ২০২৬
ট্রাফিক পুলিশের ছবি: এআই দিয়ে বানানো

রাজধানীতে ট্রাফিক আইনে কঠোর অভিযান, ১৮১৮ মামলা

আগস্ট ১৩, ২০২৬
তানজিন তিশা হাস্যোজ্জ্বল মুখে ক্যামেরার দিকে তাকাচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

জামিনের পর তিশা বললেন, ‘সস্তা নেগেটিভ মার্কেটিংয়ের অপকৌশল’

আগস্ট ১৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT