চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দেশের সমৃদ্ধির জন্য সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা প্রয়োজন: প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:৩২ অপরাহ্ণ ১২, অক্টোবর ২০২৪
বাংলাদেশ
A A

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডাঃ বিধান রঞ্জন রায় পোদ্দার বলেছেন, আমরা একটা বিশেষ সময় পার করছি। আমরা একটা সংশয়ের মধ্যে ছিলাম যে, শারদীয় দুর্গোৎসবটা কিভাবে হবে। সরকার এ ব্যাপারে কনসার্ণ ছিল- যাতে দুর্গোৎসব ভালো হবে উদযাপিত হয়, মানুষ যাতে আনন্দের সাথে উদযাপন করতে পারে। আমাদের প্রশাসন ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করেছে। যাতে দুষ্কৃতিকারীরা কোনরকম দুষ্কৃত ঘটনা ঘটাতে না পারে। আশার কথা এখন পর্যন্ত সারাদেশের পরিস্থিতি ভালো। আশা করি আগামীকাল প্রতীমা বিসর্জন পর্যন্ত কোন অঘটন ঘটবে না।

উপদেষ্টা শনিবার শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মানিকগঞ্জের সিংগাইরস্থ সানাইলে শ্রী শ্রী সার্বজনীন কালী মন্দিরে পূজামণ্ডপ পরিদর্শন শেষে সমবেত ভক্ত ও পূজারীদের উদ্দেশ বক্তৃতায় এসব কথা বলেন।

পূজা উদযাপন কমিটির সভাপতি ডক্টর কমল কান্তি বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে জেলা প্রশাসক ড. মানোয়ার হোসেন মোল্লা এবং পুলিশ সুপার মোঃ বশির আহমেদ বক্তব্য রাখেন।

তিনি বলেন: এ সরকার অন্তর্ভুক্তিমূলক সমাজে বিশ্বাস করে। এ সরকার বিশ্বাস করে যে, ধর্ম ব্যক্তিগত বিষয়। রাষ্ট্র সবার জন্য। রাষ্ট্রের কাছে সবাই নাগরিক। ফলে সকল নাগরিক সমান সুবিধা ভোগ করবে। সরকার নাগরিকদের অধিকার রক্ষার চেষ্টা করবে। নাগরিকদের কাছেও সরকারের আকাঙ্ক্ষা থাকে।আমাদের মূল কালচার বা সংস্কৃতি সেটা হলো- সহনশীলতার সংস্কৃতি। উৎসবমুখর সংস্কৃতি। যুগ যুগ ধরে আমাদের দেশে বিভিন্ন ধর্মের লোকজন পাশাপাশি বসবাস করছে। ভাইয়ের মত বসবাস করছে। একে অন্যের উৎসবে যোগ দিয়েছে। উৎসবকে সবাই উপভোগ করছে।

তিনি আরও বলেন: আমরা চাই সে ঐতিহ্য বহমান থাকুক এবং আমাদের এই সম্প্রীতি ও সামাজিক সংহতি যেন দুষ্কৃতিকারীদের রুখে দিতে পারে। সরকারের পক্ষ থেকে বিশেষ সময় বিশেষ ব্যবস্থা নেয়া হয়েছে। সামাজিক সম্প্রীতি গড়ে তোলার আহ্বান জানাচ্ছি। এটি একটি প্রয়োজনীয় বিষয়। কারণ শান্তি সম্প্রীতি না থাকলে দেশের উন্নতি হতে পারে না। পৃথিবীর বিভিন্ন দেশের দিকে তাকালেই দেখতে পাই। দেশের সমৃদ্ধির জন্য আমাদের সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা প্রয়োজন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ডাঃ বিধান রঞ্জন রায় পোদ্দারপ্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

৫৫ ভরি স্বর্ণ চুরি: কিছু বিক্রি করে ব্যাংকে ১০ লাখ জমান গৃহকর্মী

পরবর্তী

যে বিতর্কে হলিউড ছাড়ার সিদ্ধান্ত নিলেন মিলা-অ্যাস্টন

পরবর্তী

যে বিতর্কে হলিউড ছাড়ার সিদ্ধান্ত নিলেন মিলা-অ্যাস্টন

বাংলাদেশের গার্মেন্টস অর্ডার সরে যাচ্ছে ভারত-পাকিস্তানে

সর্বশেষ

ছবি: সংগৃহীত

হামে আরও পাঁচ শিশুর মৃত্যু

জুলাই ২০, ২০২৬

অপরাজিত থাকার অনন্য রেকর্ডটা এখন স্পেনের

জুলাই ২০, ২০২৬
বিশ্বকাপে হারের পর মেজাজ হারালেন পারেদেস

বিশ্বকাপে হারের পর মেজাজ হারালেন পারেদেস

জুলাই ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

মেজর মোজাফফরের বিচার সেনা আইনেই সম্পন্ন হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

জুলাই ২০, ২০২৬

বিশ্বকাপ জিতে ‘অবসর-ট্যাটু’র কথা বলে মধুর সংকটে কুক্কুরেয়া

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT