রাজনীতি

মির্জা ফখরুলের মতো রাজনীতিবিদ প্রয়োজন আছে: জামায়াতের নায়েবে আমির

জামায়াতের নায়েবে আমিরের ছবি, পটভূমিতে ফুলের সাজসজ্জা. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি: সংগৃহীত

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডাঃ সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, দেশ ও জাতির জন্য মির্জা ফখরুলের মতো বিজ্ঞ ও দেশপ্রমিক রাজনীতিবিদ প্রয়োজন আছে।

বুধবার (২০ আগষ্ট) রাজধানীর ইউনাইটেড হাসপাতালে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে দেখতে গিয়ে এসব কথা বলেন তিনি।

এসময় তিনি বলেন, জুলাই সনদের বিষয়টি বিবেচনাধীন আছে। এই বিষয় নিয়ে জাতীয় ঐক্যমত্য কমিশনের সাথে আলোচনার পরে বিষয়টি নিয়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হবে।

সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের আরও বলেন, বিএনপির সাথে সৌহার্দপূর্ণ সম্পর্ক বজায় আছে। বিএনপি জামায়াতের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা থাকবে, তবে নিজেদের মধ্যে সুস্থ প্রতিদ্বন্দ্বিতা বজায় রাখতে হবে।

বিষয়:ইউনাইটেড হাসপাতালেজামায়াতে ইসলামীর নায়েবে আমিরডাঃ সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরমির্জা ফখরুল ইসলাম আলমগীর
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…