চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘ভুলে যাওয়ার বিরুদ্ধে আমাদের সম্মিলিতভাবে লড়তে হবে’

সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:০৭ অপরাহ্ণ ০৬, অক্টোবর ২০২৫
বিনোদন
A A

“ভুলে যাওয়ার বিরুদ্ধে আমাদের সম্মিলিতভাবে লড়তে হবে”-আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা এফআইডিএইচ-এর প্রেসিডেন্ট অ্যালিস মগওয়ের সঙ্গে সাক্ষাৎ শেষে এই মন্তব্য করেন সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী।

সোমবার (৬ অক্টোবর) এফআইডিএইচ প্রেসিডেন্ট অ্যালিস মগওয়ে জুলাই গণআন্দোলন স্মৃতি জাদুঘর পরিদর্শন করেন এবং সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা ফারুকীর সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় সংস্কৃতি মন্ত্রণালয়ের সচিব এবং জাতীয় জাদুঘরের মহাপরিচালক উপস্থিত ছিলেন।

জাদুঘর পরিদর্শন শেষে অ্যালিস মগওয়ে বলেন, “স্মৃতি শুধু অতীতের জন্য নয়, ভবিষ্যতের জন্যও জরুরি।” তিনি আরও যোগ করেন, “জুলাইয়ের এই জাদুঘর বর্তমানে এক অত্যন্ত গুরুত্বপূর্ণ ও প্রয়োজনীয় কাজের সঙ্গে যুক্ত।”

সংস্কৃতি উপদেষ্টা ফারুকী বলেন, “আমরা একটি জাতি হিসেবে ভুলে যাওয়ার প্রবণতার বিরুদ্ধে সম্মিলিতভাবে লড়ছি। ১৬ বছরের নির্যাতন ও মানবতাবিরোধী অপরাধ সমাজে গভীর ক্ষত সৃষ্টি করেছে। আমরা অনুপ্রেরণা পাই সেই সব নিখোঁজ ভুক্তভোগীদের পরিবারের কাছ থেকে, যাদের প্রিয়জন আর কখনও ফিরে আসেননি। তাদের পরিবারের জন্য এটি এক অমীমাংসিত যন্ত্রণা- যা মৃত্যু মেনে নেওয়ার চেয়েও কঠিন।”

অ্যালিস মগওয়ে ফারুকীর বক্তব্যের সঙ্গে একমত প্রকাশ করে বলেন, সমাজের সম্মিলিত মানসিক আঘাত (কালেক্টিভ ট্রমা) নিরসনে উদ্যোগ নেওয়া প্রয়োজন। জবাবে ফারুকী জানান, জাদুঘরে ভবিষ্যতে ট্রমা রেসপন্স সাপোর্ট চালু করা হবে- এর মধ্যে থাকবে কাউন্সেলিং সেশন ও ভুক্তভোগী পরিবার এবং দর্শনার্থীদের জন্য একটি হটলাইন নম্বর।

আলোচনা শেষে অ্যালিস মগওয়ে এই উদ্যোগগুলোর প্রতি তার দৃঢ় সমর্থন ব্যক্ত করেন।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অ্যালিস মগওয়েজাতীয় জাদুঘরজুলাইজুলাই আন্দোলনজুলাই গণআন্দোলন স্মৃতি জাদুঘরফারুকীলিড বিনোদন
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: প্রতিনিধি

কিশোরগঞ্জে নদীর তীর থেকে যুবকের মরদেহ উদ্ধার

জুন ১৯, ২০২৬

আমাদের দেশে হবে সেই ছেলে কবে?

জুন ১৯, ২০২৬
ছবি: প্রতিনিধি

মালদ্বীপের হুলহুমালের গ্যারেজে অভিযানে ১২ প্রবাসী আটক

জুন ১৯, ২০২৬

নাইজারের প্রধান বিমানবন্দরে হামলা, সেনাসদস্যসহ নিহত ৩৫

জুন ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

বিশ্ববাজারে কমার পর দেশেও কমেছে স্বর্ণের দাম

জুন ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT