চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভর্তি পরীক্ষার পরিবেশ সুষ্ঠু রাখতে বিশেষ প্রস্তুতি: ইবি প্রক্টর

সাদিয়া আফরিন অমিন্তাসাদিয়া আফরিন অমিন্তা
৮:৪৪ অপরাহ্ণ ২৪, এপ্রিল ২০২৪
- সেমি লিড, শিক্ষা
A A

২০২৩-২৪ শিক্ষাবর্ষের গুচ্ছ পদ্ধতির ভর্তি পরীক্ষায় ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) কেন্দ্রের পরিবেশ সুষ্ঠু ও স্বাভাবিক রাখতে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. শাহাদৎ হোসেন আজাদ। এছাড়া প্রক্সি এবং নকল মুক্ত ভর্তি পরিক্ষা গ্রহণের লক্ষ্যে নেয়া হয়েছে কঠোর পদক্ষেপ।

বুধবার (২৪ এপ্রিল) বেলা ১২ টার দিকে প্রক্টর অফিসে ক্যাম্পাসে কর্মরত রিপোর্টার্স ইউনিটির সাংবাদিকদের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রক্টর অধ্যাপক ড.শাহাদৎ হোসেন আজাদ এসব কথা বলেন। এসময় বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. মো. বাকী বিল্লাহ প্রমুখ উপস্থিত ছিলেন।

ভর্তি পরীক্ষার শৃঙ্খলা রক্ষা কমিটির আহ্বায়ক ও প্রক্টর অধ্যাপক ড. শাহাদৎ হোসেন আজাদ বলেন, ইবি কেন্দ্রে প্রথমদিন ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় ৬ হাজার ৪৪২ জন শিক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবে। ৬ টি ভবনে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষা চলাকালীন সময়ে ক্যাম্পাসের ভেতরে ও বাহিরে নিরাপত্তা বাহিনীর সার্বক্ষণিক নজরদারি ব্যবস্থা থাকবে। ভর্তি পরীক্ষা চলাকালীন ক্যাম্পাসে যেন কোন প্রকার বিশৃঙ্খলা সৃষ্টি না হয় সে বিষয়ে সর্বোচ্চ নিরাপত্তার ব্যবস্থা গ্রহণ করেছে প্রক্টরিয়াল বডি।

তিনি আরও বলেন, ভর্তি পরীক্ষা যেন নকল এবং প্রক্সি মুক্ত হয় সেজন্য আমাদের সর্বক্ষণ নজরদারি থাকবে। কোনো ধরণের অপ্রীতিকর পরিস্থিতি যেন না ঘটে সেজন্য সকলের সহযোগিতা কামনা করছি।

এছাড়া সার্বিক নিরাপত্তা বজায় রাখতে প্রক্টরিয়াল বডির সাথে বিএনসিসি রোভার স্কাউটের ৬২ জন সদস্য, ক্যাম্পাসের নিরাপত্তায় ১৭৫ জন পুলিশ সদস্য এবং ২৩ জন পোশাকধারী আনসার সদস্য ক্যাম্পাসের বিভিন্ন স্থানে নিরাপত্তার দায়িত্বে থাকবেন। তাছাড়া ক্যাম্পাসে ১০০ জন ভ্যান চালককে পোশাক ও আইডি কার্ড দেওয়া হয়েছে, প্রয়োজনে অনুমতি সাপেক্ষে তারা মেইন গেইট থেকে শিক্ষার্থীদের ভবনে পৌঁছে দেয়ার কাজ করবে বলে জানান তিনি।

এসময় ছাত্র উপদেষ্টা ড. মো. বাকী বিল্লাহ বলেন, প্রক্টরিয়াল বডির সাথে সাথে আমাদেরও বেশ কিছু কার্যক্রম রয়েছে। শিক্ষার্থীদের নিরাপত্তার বিষয়ে আমরা সর্বোচ্চ সচেষ্ট থাকার পরিকল্পনা করেছি। এছাড়াও সাংবাদিকসহ নিরাপত্তা কর্মীদের সহযোগিতাও কামনা করেন তিনি।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইবিইবি প্রক্টরইসলামী বিশ্ববিদ্যালয়
শেয়ারTweetPin

সর্বশেষ

বিএফডিসিতে সাংবাদিকদের মানববন্ধন, সংবাদ সংগ্রহ বর্জনের ঘোষণা

জুন ২৮, ২০২৬

বেঙ্গল শিল্পালয়ে ব্রিটিশ কাউন্সিলের ‘সহাবস্থানের স্থাপত্য’ প্রদর্শনী শুরু

জুন ২৮, ২০২৬

‘একটি বিপর্যস্ত বিশ্বকাপ’: ইরান অধিনায়ক তারেমি

জুন ২৮, ২০২৬

এই বিশ্বকাপে ফ্রান্স-আর্জেন্টিনা বেশি এগিয়ে: একেএম বাতেন

জুন ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

ক্লড এআইয়ে শক্তিশালী মডেল আবারও ব্যবহারের অনুমতি দিল মার্কিন সরকার

জুন ২৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT