চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

খালখনন কর্মসূচির মধ্য দিয়ে দেশ গড়ার কর্মসূচি শুরু করলাম: প্রধানমন্ত্রী

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:২৮ অপরাহ্ণ ১৬, মার্চ ২০২৬
- টপ লিড নিউজ, বাংলাদেশ
A A

প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, খালখনন কমসূচির মধ্য দিয়ে দেশ গড়ার কর্মসূচি শুরু করলাম।

সোমবার (১৬ মার্চ) দুপুর সাড়ে ১২টার দিকে দিনাজপুরের কাহারোলে খাল খনন কর্মসূচির উদ্বোধনকালে তিনি এ মন্তব্য করেন।

নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী ‘দেশব্যাপী নদী-নালা-খাল, জলাধার খনন ও পুনঃখনন’ কর্মসূচি শুরু করেছে বিএনপি সরকার। দিনাজপুরের কাহারোল উপজেলার বলরামপুরের সাহাপাড়ায় খাল খননের মাধ্যমে একযোগে দেশের ৫৪টি খালের খনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী।

Banglabid

সাহাপাড়ায় নিজে কোদাল হাতে খাল খননে নামেন প্রধানমন্ত্রী। খাল খনন কর্মসূচিকে ঘিরে স্থানীয় মানুষদের মাঝে আনন্দ ও উচ্ছ্বাস দেখা যায়। এতে পানির সমস্যার সমাধান হবে বলে মনে করছেন তারা।

প্রধানমন্ত্রী বলেন, যেই কাজগুলো করলে মানুষের উপকার হয় বিএনপি সেই কাজগুলো করার চেষ্টা করবে। সাহাপাড়ার এই খাল খননের ফলে ৩ লক্ষ মানুষ উপকৃত হবে। নির্বাচনের আগেই যে প্রতিশ্রুতি দিয়েছিলাম সেগুলো পূরণ করছি।

তিনি বলেন, প্রায় সকল খাল ভরাট হয়ে গেছে। এমনকি বর্ষার মৌসুমেও পানি পাওয়া যায় না। সে জন্যই পানিকে ধরে রাখতে চাই। যেন সব মৌসুমেই কৃষকরা পানি পায়। আগামী ৫ বছরে ২০ হাজার কিলোমিটার খাল খনন করবো।

Reneta

ফ্যামিলি কার্ড নিয়ে প্রধানমমন্ত্রী বলেন, চিন্তা করার কোন কারণ নেই- সবার কাছে ধীরে ধীরে ফ্যামিলি কার্ড পৌঁছে দিব।

প্রধানমন্ত্রী আরও বলেন, মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে অর্থনীতিতে চাপ পরেছে কিন্তু তারপরও আমরা আমাদের প্রতিশ্রুতি পূরণে কাজ শুরু করেছি।

তিনি বলেন, শহীদ জিয়া, খালেদা জিয়া ছিলেন কৃষকের বন্ধু। কৃষক ভাল থাকলে দেশ ভাল থাকে। কৃষিনির্ভর কলকারখানা গড়ে তোলার উদ্যোগও নিয়েছি। মানুষের ভাগ্যের পরিবর্তনই বিএনপির রাজনীতি। আমাদেরকে সতর্ক রাখতে হবে যারা বিভিন্ন কথা বলে বিভ্রান্ত করে। জনগণ সঙ্গে থাকলে যে কোন পরিকল্পনা বাস্তবায়ন করা সম্ভব।

এর আগে সকাল ৯টা ৩০মিনিটে একটি অভ্যন্তরীণ ফ্লাইটে ঢাকা বিমানবন্দর থেকে সৈয়দপুর বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা দিয়ে সৈয়দপুর পৌঁছে সেখান থেকে সড়ক পথে কর্মসূচিস্থলে যান প্রধানমন্ত্রী।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কাহারোলখালখনন কর্মসূচিজলাধার খননদেশ গড়ার কর্মসূচিপ্রধানমন্ত্রী তারেক রহমানফ্যামিলি কার্ড
শেয়ারTweetPin

সর্বশেষ

রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপিকে চ্যালেঞ্জ, ১১ দলীয় ঐক্যের প্রার্থী অলি আহমেদ

আগস্ট ৯, ২০২৬

ইনফান্তিনোকে দুর্বল করতে ‘সমন্বিত প্রচেষ্টা’— কেন এমন দাবি ফিফার

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত।

সকালে ঘুম থেকে উঠে এই ৭টি কাজ বদলে দিতে পারে আপনার পুরো দিন

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত।

রোমে আটকে থাকা বিমানের ফ্লাইট ঢাকায় পৌঁছেছে

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত।

বৃষ্টি শুরু হলে যে দোয়া পড়তেন রাসুল (সা.)

আগস্ট ৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT