চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মালিকরা বিলাসিতা কমিয়ে শ্রমিকদের দিকে নজর দিন: প্রধানমন্ত্রী

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:০২ অপরাহ্ণ ০১, মে ২০২৪
বাংলাদেশ
A A
বিজয় দিবস ২০২৩ উপলক্ষে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান. Channel i News - চ্যানেল আই নিউজ

মহান মে দিবস শ্রমিকদের পরিশ্রমের মূল্যায়ন করতে মালিকদের উদ্দেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, মালিকদের বলবো বিলাসিতা কমিয়ে শ্রমিকদের দিকে একটু নজর দিক, সেটাই আমি চাই।

আজ ১ মে বুধবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে মহান মে দিবস ২০২৪ উদযাপন উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, কেউ শ্রমিকদের বঞ্চিত করলে, সে যেই হোক না কেন, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন হলেও তাকে আমরা ছাড়ি না, ছাড়ব না। শ্রমিকদের পাওনা পরিশোধ করতে হবে, তাদের দেখতে হবে।

তিনি বলেন, মালিকদের বলবো বিলাসিতা কমিয়ে শ্রমিকদের দিকে একটু নজর দিন, সেটাই আমি চাই। আবার শ্রমিকদের বলবো, যে কারখানা আপনাদের ভাত কাপড়ের ব্যবস্থা করছে তাদের দিকেও দেখতে হবে কারও প্ররোচনা বা উষ্কানীতে নিজের রুটি-রুজির ক্ষেত্র যেন ধ্বংস না হয় সেদিকে খেয়াল রাখতে হবে শ্রমিকদের।

প্রধানমন্ত্রী বলেন, আমি জাতির পিতা বঙ্গবন্ধুর কথা স্বরণ করছি যিনি আমাদের স্বাধীনতা এনে দিয়ে মে দিবস পালনের সুযোগ করে দিয়েছেন। মে দিবস শ্রমিকদের অধিকার আদায়ে সংগ্রামের একটি দিন। স্বাধীনতার পর বঙ্গবন্ধু দিনটিকে ‘শ্রমিক সংহতি দিবস’ হিসেবে ঘোষণা করেছিলেন।

শ্রমিকদের পরিশ্রমের মূল্যায়নে আওয়ামী লীগ সরকারের ভূমিকার কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, শ্রমিকদের সুযোগ সুবিধার জন্য আমরা ব্যাপক কার্যক্রম গ্রহণ করেছি। শ্রমিকদের কল্যাণ দেখা আওয়ামী লীগের দায়িত্ব। আমাদের সবথকে বড় কাজ মানুষের কল্যাণ করা, আমরা আমাদের দেশকে এগিয়ে নিয়ে যেতে চাই। আমরা যতবার ক্ষমতায় এসেছি ততবার মজুরি বাড়িয়েছি।

তিনি বলেন, আমরা শিল্প কারখানা যেন বন্ধ না হয় তার জন্য ব্যবস্থা নিয়েছি। পৃথিবীর অনেক উন্নত দেশের মতো আমাদের দেশের নারীরা সমমজুরি পায়। আমাদের সময় নারী শ্রমিকদের সংখ্যা ৪৩ দশমিক ১ ভাগে বৃদ্ধি পেয়েছে। মেয়েরা সব জায়গায় কাজ করতে পারে। আমরা সেই সুযোগ তৈরি করে দিয়েছি।

Reneta

তিনি আরও বলেন, কোভিড মহামারির সময় মালিকদের প্রণোদনা দেওয়ার পাশাপাশি শ্রমিকদের মোবাইল ফোনে সরাসরি বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে টাকা পাঠিয়েছি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: প্রধানমন্ত্রীমে দিবসশেখ হাসিনা
শেয়ারTweetPin

সর্বশেষ

ফুটবলারের মৃত্যুর পর কেন মাঠের পাশে কংক্রিটের দেয়াল নিষিদ্ধ করল ইংল্যান্ড

আগস্ট ৭, ২০২৬

বার্সার প্রস্তাব ফিরিয়ে দিল ম্যানসিটি, বিশ্বজয়ী রদ্রির ভবিষ্যৎ কতটা অনিশ্চিত

আগস্ট ৭, ২০২৬

ধাত্রীকে দিয়ে বাড়িতে সন্তান প্রসব করাতে গিয়ে প্রসূতির মৃত্যু

আগস্ট ৭, ২০২৬

‘মবের নাটক সাজিয়ে’ ব্যবসায়ীর ওপর হামলার অভিযোগ, নিরপেক্ষ তদন্তের দাবি

আগস্ট ৭, ২০২৬

বিমানমন্ত্রী ও হুইপের পথসভায় গুলির চেষ্টার অভিযোগ, পিস্তলসহ যুবক আটক

আগস্ট ৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT