চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

২০২৪ সালের বন্যা থেকে অনেক কিছু শেখার আছে: প্রধান উপদেষ্টা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:১৯ অপরাহ্ণ ৩০, এপ্রিল ২০২৫
- টপ লিড নিউজ, বাংলাদেশ
A A
প্রধান উপদেষ্টা বন্যা পরিস্থিতি নিয়ে আলোচনা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

২০২৪ সালের বন্যা সাধারণ কোনো প্রাকৃতিক দুর্যোগ ছিল না বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। এই বন্যা অনেক কিছু শিক্ষা দিয়ে গেছে বলে জানান তিনি। 

আজ (৩০ এপ্রিল) বুধবার সকালে প্রধান উপদেষ্টার তেজগাঁও কার্যালয় থেকে ভার্চুয়ালি আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা বলেন, এই বন্যা ছিল ভিন্ন মাত্রার এবং এর ব্যাপকতা ও প্রভাব পূর্বানুমানের বাইরে ছিল।

তিনি বলেন, এই দুর্যোগ থেকে আমাদের অনেক কিছু শেখার আছে। ভবিষ্যতে জলবায়ু পরিবর্তনের প্রভাবে এমন ব্যতিক্রমী দুর্যোগ আরও ঘটতে পারে। আমাদের প্রস্তুতি আরও জোরদার করতে হবে।

Banglabid

ড. ইউনূস বলেন, আমরা যখন সরকারের দায়িত্ব নিই, তখনই বন্যা শুরু হয়। প্রথমে ধারণাই ছিল না যে এ জায়গাগুলোতে বন্যা হবে। এটা ছিল সম্পূর্ণ নতুন এক অভিজ্ঞতা।

তিনি বলেন, সাধারণত যেসব এলাকায় প্রতিবছর বন্যা হয়, এবার বন্যা তার বাইরে গিয়েছিল। শুরুতে মনে করা হয়েছিল হয়তো দ্রুতই পানি নেমে যাবে, কিন্তু সময় গড়ানোর সঙ্গে সঙ্গে পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে।

তিনি আরও বলেন, যারা বাড়ি পেয়েছেন সবাইকে অভিনন্দন। দেশের মানুষ আপনাদের পাশে দাঁড়িয়ে যে সাহস জুগিয়েছে সে সাহস সবসময় মনের মধ্যে ধারণ করবেন।

Reneta

প্রকল্প বাস্তবায়নে সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন, এই কাজে যারা নিরলস পরিশ্রম করে গৃহহীন পরিবারের মাথা গোঁজার ঠাঁই করে দিয়েছে বিশেষ করে স্থানীয় প্রশাসন, সশস্ত্রবাহিনী বিভাগের সদস্যগণ, এলজিইডি’র প্রকৌশলীগণ ও আশ্রয়ণ প্রকল্পের কর্মকর্তাগণ তাদের প্রত্যেককে আন্তরিক ধন্যবাদ।

প্রকল্পের কাজ সঠিক সময়ে সম্পন্ন করায় বাংলাদেশ সেনাবাহিনীকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, এটি একটি ছোট প্রকল্প। তিনশ ঘর নির্মাণ, কিন্তু এর মাধ্যমে সঠিকভাবে কাজ করার যে দৃষ্টান্ত আমরা স্থাপন করলাম তা আমাদের উদ্বুদ্ধ করবে।’

এ সময় চট্টগ্রাম, ফেনী, নোয়াখালী ও কুমিল্লা জেলার বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মাঝে পুনর্বাসনের অংশ হিসেবে ঘরের চাবি হস্তান্তর করা হয়।

অনুষ্ঠানে প্রতিটি জেলা থেকে একজন করে উপকারভোগী নিজেদের অনুভূতি প্রকাশ করেন এবং নতুন ঘর পাওয়ায় কৃতজ্ঞতা জানান। তারা প্রধান উপদেষ্টার প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন এবং বলেন, এই সহায়তা তাদের জীবনে নতুন আশার আলো এনেছে।

সরকারের পুনর্বাসন কার্যক্রমের অংশ হিসেবে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে নতুন ঘর সরবরাহ করার এই উদ্যোগকে একটি মানবিক প্রচেষ্টা হিসেবে বিবেচনা করা হচ্ছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: প্রধান উপদেষ্টা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ভোটার তালিকা থেকে রোহিঙ্গাদের বাদ দিতে নির্বাচন কমিশনে বৈঠক

পরবর্তী

আন্তর্জাতিক নৃত্য দিবস: চলছে ২ দিনব্যাপী অনুষ্ঠান

পরবর্তী
নৃত্যশিল্পীরা একসঙ্গে পারফর্ম করছে, আলোকসজ্জা ও ধোঁয়া ব্যাকড্রপের সঙ্গে. Channel i News - চ্যানেল আই নিউজ

আন্তর্জাতিক নৃত্য দিবস: চলছে ২ দিনব্যাপী অনুষ্ঠান

পদ্মা-মেঘনায় ইলিশ ধরা শুরু, জেলেরা মাছ ধরার নেট নিয়ে কাজ করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

দুই মাসের নিষেধাজ্ঞা শেষে পদ্মা-মেঘনায় ইলিশ ধরা শুরু

সর্বশেষ

ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতির সহকারী একান্ত সচিব হলেন ইউনুস আলী

আগস্ট ২৪, ২০২৬

ইনফান্তিনোর সামনে হাসি, পেছনে বিতর্কিত অঙ্গভঙ্গি রোনালদোর

আগস্ট ২৪, ২০২৬

পুলিশের হাতে আটক, পাকিস্তান টেস্টের দল থেকে বাদ কার্স

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

ফৌজদারি অপরাধ তদন্তের ক্ষমতা পাচ্ছে এপিবিএন

আগস্ট ২৪, ২০২৬

জরুরি ওষুধের তালিকা প্রণয়নে স্বচ্ছ নীতিমালা তৈরির প্রস্তাব দিয়েছে ওষুধ শিল্প সমিতি

আগস্ট ২৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT