রাজনীতি

সংস্কারের কথা প্রথম আমরাই বলেছিলাম: মির্জা ফখরুল

বাংলাদেশের জাতীয় সম্মেলনে ব্যাপক জনসমাগম দেখা যাচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

জাতীয় সম্মেলনে হাজার হাজার মানুষ উপস্থিত, বড় পর্দায় বক্তৃতা চলছে, আলো ঝলমলে পরিবেশ।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

তরুণ বিপ্লব যেন বিপথে না যায়, সেজন্য সবাইকে সতর্ক থাকতে হবে উল্লেখ করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সংস্কারের কথা আমরাই প্রথম বলেছিলাম। চ্যালেঞ্জ মোকাবিলা করবো বলেইত আগেই সংস্কারের প্রস্তাব দিয়েছিলাম।

মঙ্গলবার ১ জুলাই বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ‘গণঅভ্যুত্থান ২০২৪: জাতীয় ঐক্য ও গণতান্ত্রিক অভিযাত্রা’ শীর্ষক বিএনপির আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।

মির্জা ফখরুল বলেন, ঐক্য ও গনতন্ত্রের প্রশ্নে কোন আপোষ নাই। জুলাই সনদের ব্যাপারে মতামত অনেক আগেই দিয়েছি। এখন সরকারের দায়িত্ব জুলাই সনদ ঘোষণা করা।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে রাজধানীর গুলশানের বাসভবন ফিরোজা থেকে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে বক্তব্য রাখবেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। এছাড়াও লন্ডন থেকে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে এই কর্মসূচি উদ্বোধন করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

বিষয়:বিএনপি মির্জা ফখরুল ইসলাম আলমগীর সংস্কার

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…