চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চট্টগ্রাম বন্দর দিয়ে আমরা কোন রাষ্ট্রের প্রক্সি হতে চাই না: স্টুডেন্টস ফর সভরেন্টি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:০১ অপরাহ্ণ ১৩, মে ২০২৫
- সেমি লিড, রাজনীতি
A A
চট্টগ্রাম বন্দর দিয়ে আমরা কোন রাষ্ট্রের প্রক্সি হতে চাই না বলে প্রতিবাদ জানাচ্ছেন শিক্ষার্থীরা. Channel i News - চ্যানেল আই নিউজ

দেশের জনগণ ও রাজনৈতিক দলগুলোর সাথে বাংলাদেশ ও রোহিঙ্গাদের টেকসই লাভক্ষতির চুল-চেরা বিশ্লেষণ ও আলোচনা-পর্যালোচনা না করে অন্তর্বর্তী সরকার হুটহাট রাখাইনে মানবিক করিডর/প্যাসেজ/চ্যানেল নিয়ে আরাকান আর্মি কিংবা জাতিসংঘের সাথে আলোচনা করতে পারে না বলে জানিয়েছে স্টুডেন্ট ফর সভরেন্টি।

একইভাবে আমেরিকা ও ইসরায়েলের সাথে একাধিক সমঝোতা ও চুক্তিবদ্ধ প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ডকেও চট্টগ্রাম বন্দর পরিচালনায় যুক্ত করতে পারে না বলে জানিয়েছে সংগঠনটি।

মানবিক করিডর প্রসঙ্গ ও চট্টগ্রাম বন্দর পরিচালনায় ডিপি ওয়ার্ল্ডকে যুক্ত করা বিষয়ে জরুরি সংবাদ সম্মেলন করেছে স্টুডেন্টস ফর সভরেন্টি। আজ ১৩ মে মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
এসময় স্টুডেন্টস ফর সভরেন্টির আহ্বায়ক মুহম্মদ জিয়াউল হক এসব কথা বলেন।

তিনি বলেন, বাংলাদেশ একটি শান্তিপূর্ণ দেশ। আমরা কোনো রাষ্ট্রের প্রক্সি হতে চাই না। কিন্তু গণমাধ্যম মারফত পাওয়া তথ্য, করিডর ও চট্টগ্রাম পোর্ট বিষয়ে সরকারের অবস্থান ও বক্তব্য আমাদেরকে উদ্বিগ্ন করছে।

তিনি আরও বলেন, দায়িত্বশীল রাজনৈতিক দল এবং সার্বভৌমত্ব রক্ষায় কাজ করা প্লাটফর্মগুলোর সাথে সরকারকে অবশ্যই আলোচনায় বসতে হবে, কার সাথে কীভাবে ও কী সমঝোতায় যাচ্ছে সেগুলো স্পষ্ট করতে হবে। জনগণের কনসার্ন (সম্মতি) ছাড়া করিডর কিংবা চট্টগ্রাম পোর্ট বিদেশীদের ব্যবস্থাপনায় দেয়া যাবে না। এখানে দুটি বিষয়কে অবশ্যই বিবেচনায় রাখতে হবে- প্রথমত: রোহিঙ্গা সমস্যার সমাধান রোহিঙ্গাদের স্বার্থে রোহিঙ্গাদের সাথে নিয়ে করতে হবে, কোনো বৈদেশিক শক্তির স্বার্থে নয়। দ্বতীয়ত: বাংলাদেশের নিরাপত্তার ক্ষেত্রে সম্ভাব্য হুমকি কোনো রাষ্ট্র/সংস্থা/প্রতিষ্ঠানকে এখানে যুক্ত করা যাবে না।

স্টুডেন্টস ফর সভরেন্টি মনে করে, রাখাইনে করিডর দেয়া অনেকটা আমেরিকার মধ্যস্থতায় ইসরায়েলের সাথে আরব রাষ্ট্রগুলোর আব্রাহাম এ্যাকর্ড/চুক্তির মত। যেখানে ফিলিস্তিনের স্বার্থ না দেখে দখলদার ইসরায়েলের স্বার্থকে প্রাধান্য দেয়া হয়েছে। অতএব, সীমান্তবর্তী রাখাইন অঞ্চলে গণহত্যায় লিপ্ত আরাকান আর্মি নয়, বরং রোহিঙ্গাদেরকেই প্রধান্য দিতে হবে। রোহিঙ্গাদের নিরাপত্তা ও স্বার্থের মধ্যেই সীমান্তে বাংলাদেশের নিরাপত্তা ও স্বার্থে জড়িত।

Reneta

তিনি বলেন, একটা মুসলিমপ্রধান রাষ্ট্র হিসেবে আমরা যেভাবে ফিলিস্তিনের পক্ষ নিয়ে থাকি, ইসরায়েলের সাথে সম্পর্ক ছিন্ন করি, ঠিক তেমনি আমাদেরকে রোহিঙ্গাদের পক্ষ নিতে হবে, আরাকান আর্মির সাথে সম্পর্ক ছিন্ন করতে হবে। একইসাথে, রোহিঙ্গাদের টেকসই প্রত্যাবর্তন নিশ্চিত করতে রোহিঙ্গা নেতৃত্ব তৈরী এবং তাদের কূটনৈতিক, অর্থনৈতিক ও আত্মরক্ষামূলক ব্যবস্থাপনার সার্বিক সহযোগিতা দিয়ে আরাকান অঞ্চলকে রোহিঙ্গা শাসিত (রোহিঙ্গা ডোমিন্যান্ট) স্টেইট হিসেবে গড়ে তুলতে হবে।

জিয়াউল বলেন, দুবাই ভিত্তিক প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ডের সাথে আমেরিকা ও ইসরায়েলের একাধিক সমঝোতা/চুক্তি রয়েছে। এই প্রতিষ্ঠানে প্রচুর ভারতীয় স্টাফ রয়েছে। অতএব, ডিপি ওয়ার্ল্ডকে কেন্দ্র করে চট্টগ্রাম বন্দরে মার্কিন নৌ জাহাজ ভিড়তে পারবে কিনা, ইসরায়েলিরা আসবে কি না, ভারতীয়রা কাজ করবে কিনা এবং ডিপি ওয়ার্ল্ডের সাথে সরকার কীভাবে ও কী কী সমঝোতা/চুক্তি করতে চায়– অন্তর্বর্তী সরকারকে এসব বিষয় স্পষ্ট করতে হবে, জনগণের কাছে খোলাসা করতে হবে। আওয়ামী ফ্যাসিবাদী রেজিমের মত কোনো চুক্তি/সমঝোতা গোপন করা যাবে না।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: করিডরচট্টগ্রাম বন্দরস্টুডেন্টস ফর সভরেন্টি
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

কনটেন্ট ক্রিয়েটর রিপনের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ

আগস্ট ৪, ২০২৬
ছবি: সংগৃহীত

‘৯ বার তদন্তের পরও কেন ছাড়পত্র?’ পরিবেশ মন্ত্রণালয়ের কাছে শাহনাজ মুন্নীর প্রশ্ন

আগস্ট ৪, ২০২৬
ছবি: সংগৃহীত

বিদেশি পর্যটকদের কর ফেরত কার্যক্রমে চীনের শীর্ষে সাংহাই

আগস্ট ৪, ২০২৬

সারাদেশে র‌্যাবের নিরাপত্তা ব্যবস্থা জোরদার

আগস্ট ৪, ২০২৬

৩ ধরনের পুলিশিংয়ের ওপর জোর খুলনা রেঞ্জ ডিআইজির

আগস্ট ৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT