বাংলাদেশ

ভারতের অপতথ্য প্রচারে আমাদের কোন ক্ষতি নেই: এম সাখাওয়াত

বাংলাদেশের কর্মকর্তারা একটি প্রদর্শনী কেন্দ্র পরিদর্শন করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশের কর্মকর্তারা একটি প্রদর্শনী কেন্দ্র পরিদর্শন করছেন, যেখানে বিভিন্ন প্রকল্পের ছবি ও তথ্য প্রদর্শিত হচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

নৌ-পরিবহন এবং শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা বিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন বলেছেন, ভারতের অপতথ্য প্রচারে আমাদের কোন ক্ষতি নেই, আমাদের এখানে চিকিৎসা ও বাজার সবই আছে।

আজ ৬ ডিসেম্বর শুক্রবার দুপুরে যশোরের বেনাপোল কার্গো ইয়ার্ড ও ইমিগ্রেশন পরিদর্শন শেষে তিনি বলেন, সমস্ত পৃথিবী থেকে ভারতে ভ্রমণকারীর সংখ্যার মধ্যে বাংলাদেশিদের অবস্থান দ্বিতীয় বৃহত্তম। এই খাত থেকে অর্থনৈতিকভাবে প্রতিবেশী দেশটি  বিশাল লাভবান হয়। তারা যেতে না করলে বাংলাদেশীরাও ভারতে যাবে না।

ড. এম সাখাওয়াত হোসেন বলেন, আমাদের মধ্যে মেজরিটি-মাইনরিটি কোন বিভাজন নেই। এখানে সবধর্মের মানুষ বসবাস করছেন৷ কোন ধরনের উষ্কানিতে কান না দিতে সবার প্রতি অনুরোধ জানিয়ে তিনি বলেন, আমরা ঐতিহাসিকভাবে এক আছি।

বেনাপোল বন্দর পরিদর্শনকালে যশোর জেলা প্রশাসক আজাহারুল ইসলামসহ পুলিশ প্রশাসন ও উপজেলা প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিষয়:এম সাখাওয়াত হোসেন

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…