চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আমরা ইসরায়েল-হামাস যুদ্ধের কেন্দ্রেই আছি: হিজবুল্লাহ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:৫৪ অপরাহ্ণ ২২, অক্টোবর ২০২৩
আন্তর্জাতিক
A A

লেবাননের সশস্ত্রগোষ্ঠী হিজবুল্লাহর একজন শীর্ষ কর্মকর্তা বলেছেন, ইসরায়েল যখনই গাজা উপত্যকায় স্থল আক্রমণ শুরু করবে তখন তাকে উচ্চ মূল্য দিতে হবে। আর তার দল ইতিমধ্যেই ইসরায়েল-হামাস যুদ্ধের কেন্দ্রস্থলে রয়েছে।

এপি জানিয়েছে, হিজবুল্লাহর উপ-প্রধান শেখ নাইম কাসেম বলেছেন, শনিবার তাদের ছয় যোদ্ধা নিহত হয়েছেন। এটি সহিংসতা শুরু হওয়ার পর থেকে একদিনের সর্বোচ্চ সংখ্যা। কাসেম বলেছেন, আমরা ইসরায়েলি শত্রুকে দুর্বল করার চেষ্টা করছি এবং তাদের জানাতে চাই যে আমরা প্রস্তুত।

এইদিকে হামাস কর্মকর্তারা বলেছেন, ইসরায়েল যদি গাজায় স্থল আক্রমণ শুরু করে তবে হিজবুল্লাহ যুদ্ধে যোগ দিবে।

কাসেম বলেন, তার দল হামাসের মিত্র। তারা ইতিমধ্যেই লেবানন-ইসরায়েল সীমান্তে উত্তেজনা বৃদ্ধি এবং গাজায় যুদ্ধের প্রস্তুতির পরিবর্তে উত্তরে তিনটি ইসরায়েলি সেনা বিভাগকে ব্যস্ত রেখে সংঘর্ষের গতিপথকে প্রভাবিত করছে। তার যোদ্ধারা বেশ কয়েকটি ইসরায়েলি অবকাঠামোতে আক্রমণ করেছে এবং একটি ইসরায়েলি পদাতিক বাহিনীকেও লক্ষ্যবস্তু করতে সক্ষম হয়েছে।

হিজবুল্লাহ লেবানন ভিত্তিক শিয়া ইসলামপন্থী একটি রাজনৈতিক দল ও সশস্ত্র সংগঠন। দলটির জিহাদ কাউন্সিল নামক সামরিক শাখা এবং লয়ালটি টু দ্য রেসিস্ট্যান্স ব্লক নামক রাজনৈতিক শাখা রয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইসরায়েলহামাসহিজবুল্লাহ
শেয়ারTweetPin

সর্বশেষ

হবিগঞ্জে লটকন ও মিশ্র ফলবাগান করে সফলতা

জুলাই ১, ২০২৬

জনগণের ন্যায়বিচার নিশ্চিতে মাঠ পর্যায়ের পুলিশ কর্মকর্তাদের নির্দেশ

জুলাই ১, ২০২৬

বিশ্বকাপ কে জিতবে, ৪ বিলিয়ন ডলারের প্রেডিকশন মার্কেটে এগিয়ে ‘৭ দেশ’

জুলাই ১, ২০২৬

দেখা মিলল শেষ ষোলোর ৬ প্রতিপক্ষের

জুলাই ১, ২০২৬

জার্মানির বিপক্ষে প্যারাগুয়ের অপ্রতিরোধ্য গোলরক্ষকের না জানা সেইসব কষ্টের দিন

জুলাই ১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT