চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শারদীয় দুর্গোৎসবে বাঙালি সংস্কৃতিকে তুলে ধরবে ‘আমরা সবাই’

আহসান রাজীব বুলবুল আহসান রাজীব বুলবুল
১১:০৮ পূর্বাহ্ণ ২৩, অক্টোবর ২০২৩
প্রবাস সংবাদ
A A
শারদীয় দুর্গোৎসবের অনুষ্ঠানে অংশগ্রহণকারী নারীরা সেজে উঠেছেন রঙিন পোশাকে. Channel i News - চ্যানেল আই নিউজ

কানাডার ক্যালগেরিতে আগামী ২৭ অক্টোবর থেকে ২৯ অক্টোবর পর্যন্ত সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম সংগঠন ‘আমরা সবাই’ শারদীয় দুর্গোৎসব উদযাপন করবে। ক্যালগেরির চেস্টারমেয়ার রিক্রেয়েশন সেন্টার ঢাক-ঢোলের বাজনা, কাঁসা, শাঁখের আওয়াজ এবং ভক্তদের উলুধ্বনিতে মুখরিত হবে অন্যরকম এক মিলন মেলায়। ‘আমরা সবাই অফ ক্যালগেরি’র প্রচার প্রচারণা যেন তারই ইঙ্গিত বহন করছে।

ইতিমধ্যেই আমন্ত্রণ জানানো হয়েছে ভারতের স্বনামধন্য শিল্পীদের। উৎসবে প্রবাসী বাঙালিদের সাথে যোগ দিবেন বিদেশীরাও। অডিটোরিয়ামের সাজসজ্জা আর দাওয়াতপত্র পৌঁছে দিতে ব্যস্ত এখন কর্মীরা।

বড়ফাচ্ছন্ন কানাডার আকাশে যখন বরফ পড়ার শঙ্কা, উদার প্রকৃতিতে যখন কাশের দোলা তখনই সনাতন ধর্মাবলম্বীদের মনে উৎসবের রঙ।আকাশে দুর্গাপূজার রঙ দেখেন, বাতাসে পূজার গন্ধ পান। বাংলা সংস্কৃতিকে তুলে ধরে সাজানো হবে পূজামণ্ডপ।

Banglabid

ক্যালগেরির ‘আমরা সবাই’-এর প্রতিষ্ঠাতা সভাপতি রুপক দত্ত গণমাধ্যমকে বলেন, আনন্দের এই শুভ দিনে মায়ের আশীর্বাদে দেশে ও বিশ্বের মধ্যে শান্তি বিরাজ করবে, আগামী দিনগুলো আরো সুন্দর হয়ে উঠবে, সকল পাপ ও পঙ্কিলতা দূর হয়ে মানুষের মধ্যে শান্তি ফিরে আসবে —এমনটাই আমাদের প্রত্যাশা।

ব্যাপক এই আয়োজন নিয়ে ব্যস্ত ভাইস প্রেসিডেন্ট জয়ন্ত বসু গণমাধ্যমকে বলেন, পূজার আয়োজন করতে পেরে আমরা দারুণ খুশি। নব প্রজন্মের কাছে আবহমান বাংলার কৃষ্টি, ইতিহাস, ঐতিহ্য ও জাতীয় স্বত্ত্বাকে তুলে ধরাই আমাদের উদ্দেশ্য। দুর অন্তর্নিহিত বাণীই হচ্ছে হিংসা, লোভ ও ক্রোধরুপী ওসুরকে বিনাশ করে সমাজে স্বর্গীয় শান্তি প্রতিষ্ঠা করা।

মা দূর্গার আশীর্বাদে হিংসা, লোভ লালসা আর যুদ্ধের মতো সহিংসতা দূর হয়ে পূথিবীতে শান্তি বিরাজ করবে, অসাম্প্রদায়িক চেতনায় বিশ্ব নতুন করে জেগে উঠবে— এমনটাই মনে করছেন এখানকার সনাতন ধর্মাবলম্বীরা।

Reneta

দেশের মাটিতে পা রাখতে না পারলেও কানাডায় সনাতন ধর্মাবলম্বী প্রবাসী বাঙালিদের সংগঠন ‘আমরা সবাই অফ ক্যালগেরি’ দুর্গাপূজাকে ঘিরে মেতে উঠবেন আনন্দ উৎসবে। নবপ্রজন্মের কাছে তুলে ধরবেন আবহমান বাংলার কৃষ্টি ইতিহাস, ঐতিহ্য ও জাতীয় সত্তাকে। দেবীর পায়ে অঞ্জলি আর দর্শনের পাশাপাশি বিশ্ববাসীর সুখ ও শান্তি কামনা করে করবেন প্রার্থনা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কানাডার ক্যালগেরিশারদীয় দুর্গোৎসব
শেয়ারTweetPin

সর্বশেষ

সেঞ্চুরির আগে থেকেই তানজিদের প্রশংসায় পঞ্চমুখ হলেন পন্টিং

আগস্ট ১৪, ২০২৬
ছবি: সংগৃহীত

থামছেই না হাম: প্রাণ হারাল আরও ৪ শিশু, মোট মৃত্যু বেড়ে ৮৯৪

আগস্ট ১৪, ২০২৬

ঝড়ো হাওয়ার শঙ্কা, নিম্নচাপের প্রভাবে বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

আগস্ট ১৪, ২০২৬
ছবিটি এআই দিয়ে তৈরি করা

দুই সপ্তাহে ১৬ বোমা, সাভার কি জঙ্গিদের নতুন ঘাঁটি?

আগস্ট ১৪, ২০২৬

ডক্টরেট পেয়ে যা বললেন আবেগাপ্লুত রানী মুখার্জী

আগস্ট ১৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT