বরিশালে দিনভর বৃষ্টিতে জলাবদ্ধতা

বরিশালে দিনভর ভারী বর্ষণের ফলে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে, রাস্তা পানিতে ডুবে গেছে।. Channel i News – চ্যানেল আই নিউজ
অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন
বরিশালে গত ২৪ ঘন্টায় ৮১ দশমিক ৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। মৌসুমী বায়ুর কারণে ৩ দিন যাবৎ একটানা বৃষ্টি হচ্ছে বরিশালে। এতে শহরের প্রধান প্রধান সড়কসহ নিম্নাঞ্চল তলিয়ে গেছে।
বরিশালের ড্রেনেজ ব্যবস্থার কারণে শহরে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। খেটে খাওয়া মানুষের ভোগান্তি চরমে পৌছেঁছে। এছাড়াও নদীবন্দরগুলোতে ১ নম্বর ও সমুদ্র বন্দররে ৩ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
আজ মঙ্গলবার (৭ জুলাই) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল আবহাওয়া অফিস।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…



