জনপদ

পানির উচ্চতা বিপৎসীমায়, খোলা হলো কাপ্তাইয়ের সব জলকপাট

কাপ্তাই হ্রদে জলকপাট খোলা, পানি বিপৎসীমায়. Channel i News - চ্যানেল আই নিউজ

কাপ্তাই জলকপাট খোলা হয়েছে, পানি বিপৎসীমায় পৌঁছেছে, জলপ্রবাহ দ্রুত প্রবাহিত হচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

টানা বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের কারণে রাঙামাটির কাপ্তাই হ্রদের পানি উচ্চতা বিপৎসীমায় পৌঁছেছে। পরিস্থিতি বিবেচনায় কাপ্তাই বাঁধের সব জলকপাট খুলে পানি ছাড়া শুরু হয়েছে।

আজ (৫ আগস্ট) মঙ্গলবার রাত ১২টা ৫ মিনিটে কাপ্তাই পানি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের স্পিলওয়ের ১৬টি গেটের ৬ ইঞ্চি করে খুলে দিয়ে পানি ছাড়া শুরু হয়েছে।

কাপ্তাই জল বিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপক মাহমুদ হাসান জানান, এর আগে কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্রের ১৬ জলকপাট দিয়ে ৫ আগষ্ট সকাল ৯টায় পানি ছাড়ার কথা থাকলেও অতি বৃষ্টি ও পাহাড়ি ঢলের কারণে রাতেই পানি ছাড়া শুরু হয়।

তিনি জানান, কাপ্তাই হ্রদের পানির ধারণ ক্ষমতা ১০৯ এমএসএল হলেও বর্তমানে হ্রদে পানির লেভেল ১০৮ এমএসএল। তবে কাপ্তাই বাঁধ স্থাপনের দীর্ঘ সময়ের বিষয়টি বিবেচনায় হ্রদে ১০৭ এমএসএল এর বেশি পানির উচ্চতা হলেই তা বিপৎসীমা অতিক্রম করে।

বিষয়:কাপ্তাই জলকপাট

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…