চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এবারের অস্কারের সবচেয়ে ক্লান্তিকর মুহূর্ত!

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:১৫ পূর্বাহ্ণ ০৪, মার্চ ২০২৫
বিনোদন
A A
বিভিন্ন গায়িকা স্টেজে পারফর্ম করছেন, আলো ও ব্যাকগ্রাউন্ডের পরিবেশ।. Channel i News - চ্যানেল আই নিউজ

বিতর্ক ছাড়া অস্কার অনুষ্ঠান, বোধ হয় ভাবাই যায় না! প্রায় প্রতি বছরই অস্কার অনুষ্ঠান চলাকালীন কোন না কোন বিতর্ক হয়েই আসছে। এবারের অস্কারের ৯৭তম আসর অনুষ্ঠানেও তেমনই কিছু ঘটেছে। দর্শকদের মতে, উল্লেখযোগ্য কেলেঙ্কারি জেমস বন্ডের প্রতি শ্রদ্ধাঞ্জলি।

অস্কারের সঙ্গে বন্ডের ‘বন্ডিং’ ছয় দশকের। তাইতো ৯৭তম অস্কারে জনপ্রিয় কিংবদন্তি ব্রিটিশ গুপ্তচরকে শ্রদ্ধা জানানো হয়। অনুষ্ঠান শুরুর ৯০ মিনিট পরে মঞ্চস্থ হয় এই বিশেষ পর্ব। যদিও এই অনুষ্ঠান নাকি ছুঁতে পারেনি অস্কার দর্শকদের মন। যা তারা সমাজমাধ্যমে সরাসরি জানিয়েছেন।

বিশেষ পর্ব শুরু হয় অভিনেত্রী মার্গারেট কোয়ালির নাচ দিয়ে। তিনি বন্ডের থিম গানের সঙ্গে নাচেন। ১৯৭৩ সালের ‘লিভ অ্যান্ড লেট ডাই’ ছবির থিম গান ধরেন কোরিয়ান গায়িকা লিসা। ডোজা ক্যাট শোনান ‘ডায়মন্ডস আর ফরএভার’ ছবির থিম। শেষে রে পরিবেশন করেন ‘স্কাইফল’ ছবির গান।

স্বাভাবিক ভাবেই এই বিশেষ পর্ব দর্শকমন ছুঁয়ে যাবে এমনটাই আশা ছিল আয়োজক এবং অংশগ্রহণকারী শিল্পীদের। কিন্তু হল কই! সমাজমাধ্যমে চোখ রাখলেই দেখা যাচ্ছে নানা মন্তব্য। যার বেশির ভাগই নেতিবাচক।

দর্শকদের দাবি, এবারের অস্কারের সবচেয়ে খারাপ মুহূর্ত নাকি ‘জেমস বন্ড শ্রদ্ধাঞ্জলি পর্ব’! কেন তাদের এরকম মনে হয়েছে? অনেকের মনেই বিষয়টি নিয়ে পাল্টা কৌতূহল তৈরি হয়েছে। সে প্রসঙ্গেও সমাজমাধ্যমে বক্তব্য রেখেছেন বিরক্ত দর্শকেরা। কারও দাবি, “বিশেষ পর্ব এতটাই দীর্ঘ যে, দেখতে দেখতে ক্লান্ত হয়ে পড়ছিলাম!” এই মঞ্চে নতুন জেমস বন্ডের নাম ঘোষণা হবে, এমনটাও আশা করেছিলেন বেশির ভাগ দর্শক। কিন্তু তা হয়নি। স্বাভাবিক ভাবে‌ই তারা তাই হতাশ এবং বিরক্ত।

তারা প্রশ্ন তুলেছেন, “নতুন জেমস বন্ডের নাম যদি না-ই ঘোষিত হবে, তাহলে এই বিশেষ পর্বের অর্থ কী? আমরা এসবের একবিন্দু মানে বুঝতে পারিনি।”

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ৭তম আসরঅস্কারজেমস বন্ডবিতর্কলিড বিনোদন
শেয়ারTweetPin

সর্বশেষ

আওয়ামী লীগেরও প্রায় অর্ধেক নেতা-কর্মী শেখ হাসিনার বিদায় চেয়েছিলো: বঙ্গবীর কাদের সিদ্দিকী

আগস্ট ৭, ২০২৬

বগুড়ার শিবগঞ্জে দুর্বৃ/ত্তরা কেটে ফেলেছে ৭০০ কলাগাছ

আগস্ট ৭, ২০২৬
ছবি: প্রতিনিধি।

ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেনের বগি লাইনচ্যুত: ট্রেন চলাচল বন্ধ

আগস্ট ৭, ২০২৬

ঢাকায় পাকিস্তান হাই কমিশনারের বাসভবনে আগুন

আগস্ট ৭, ২০২৬
ছবি: সংগৃহীত

কট্টরপন্থীদের বিরুদ্ধে সেনা প্রধানের কঠোর অবস্থানে পাকিস্তানে কী ঘটছে!

আগস্ট ৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT