চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এক যুগ ধরে নিখোঁজ সুমনের বাসায় পরোয়ানা, ডিএমপির দুঃখ প্রকাশ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:৪৫ অপরাহ্ণ ০৯, মে ২০২৫
- টপ লিড নিউজ, বাংলাদেশ
A A

প্রায় এক যুগ ধরে নিখোঁজ বিএনপি নেতা মো. সাজেদুল ইসলাম সুমনের বাসায় গ্রেপ্তারি পরোয়ানা নিয়ে পুলিশের টিম যাওয়ায় দুঃখ প্রকাশ করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

শুক্রবার (৯ মে) ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান গণমাধ্যমে পাঠানো এক বার্তায় এই দুঃখ প্রকাশ করেন।

বিএনপির ঢাকা মহানগরের তৎকালীন ৩৮ নম্বর ওয়ার্ডের (বর্তমানে ২৫ নম্বর ওয়ার্ড) সাধারণ সম্পাদক সাজেদুল ইসলাম সুমন ২০১৩ সালের ৪ ডিসেম্বর নিখোঁজ হন। পরিবারের ভাষ্য, তাকে আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে তুলে নিয়ে যাওয়া হয়।

এরপর থেকে তার আর কোনো খোঁজ পাওয়া যায়নি।

ডিএমপির বার্তায় বলা হয়, বৃহস্পতিবার (৮ মে) ঢাকা মহানগর পুলিশের তেজগাঁও থানার একটি দল উপ-পরিদর্শক (এসআই) মো. আকরাম হোসেনের নেতৃত্বে মুলতবি ওয়ারেন্ট তামিলের জন্য রাজধানীর তেজগাঁও থানাধীন শাহিনবাগ এলাকায় যায়।

এক পর্যায়ে তারা নিখোঁজ বিএনপি নেতা মো. সাজেদুল ইসলাম সুমনের খোঁজে তার বাসায়ও যান। ওই দলের সদস্যরা সবাই ঢাকা মেট্রোপলিটন পুলিশে নতুন যোগদানকৃত বিধায় তাদের কেউ জানতেন না যে, এটা এক যুগের বেশি সময় ধরে নিখোঁজ বিএনপি নেতা মো. সাজেদুল ইসলাম সুমনের বাসা।

Reneta

নিখোঁজ বিএনপি নেতা সুমন সম্পর্কে তাদের পূর্ব ধারণা না থাকায় অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি হয়। এই ঘটনায় ইতোমধ্যে সংশ্লিষ্ট এসআইকে তার দায়িত্ব থেকে প্রত্যাহার করা হয়েছে বলেও জানান ডিসি মুহাম্মদ তালেবুর রহমান।

বার্তায় আরও বলা হয়, অনাকাঙ্ক্ষিত এই ঘটনার জন্য ঢাকা মহানগর পুলিশ আন্তরিক দুঃখ প্রকাশ করছে। পতিত ফ্যাসিবাদী সরকারের নির্যাতন ও নিপীড়নের শিকার প্রত্যেক ব্যক্তি ও তাদের পরিবারের প্রতি ডিএমপি সহমর্মিতা প্রকাশ করছে এবং তাদের নিরাপত্তায় ডিএমপি দৃঢ়প্রতিজ্ঞ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ডিএমপিডিএমপির দুঃখ প্রকাশদুঃখ প্রকাশনিখোঁজ সুমনের বাসায় পরোয়ানাশাহিনবাগ
শেয়ারTweetPin

সর্বশেষ

৭ জুলাই আইস্ক্রিনে আসছে ‘ব্রাজেন্টিনা ক্লাব’

জুলাই ১, ২০২৬
ছবি: সংগৃহীত

২০২৫-২৬ অর্থবছরে রেমিট্যান্স এসেছে রেকর্ড ৩৫.৫৬ বিলিয়ন ডলার

জুলাই ১, ২০২৬

জার্মানির গোল বাতিলের ব্যাখ্যা দিলো ফিফা

জুলাই ১, ২০২৬

‘টক্সিক’ নিয়ে অদ্ভুত সতর্কবার্তা!

জুলাই ১, ২০২৬

মোসাদ্দেক-ইয়াসিরকে ফিরিয়ে হৃদয়ের নেতৃত্বে টি-টুয়েন্টি দল

জুলাই ১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT