বিনোদন

জালিয়াতির মামলায় ফাঁসলেন অভিনেত্রী আমিশা প্যাটেল

অভিনেত্রী আমিশা প্যাটেল স্টাইলিশ চশমা পরেছেন, হালকা পোজ দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

অভিনেত্রী আমিশা প্যাটেল একটি হালকা পোজে দাঁড়িয়ে আছেন, স্টাইলিশ চশমা পরেছেন, রঙিন পোশাক পরেছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

জালিয়াতি এবং চেক বাউন্সের মামলায় ফাঁসলেন বলিউড অভিনেত্রী আমিশা প্যাটেল ও তার ব্যবসায়ীক সঙ্গী ক্রুনাল। তাদের বিরুদ্ধে ওয়ারেন্ট জারি করল রাঁচির সিভিল কোর্ট।

জানা গেছে, এই মামলায় সমন পাঠানো সত্ত্বেও আমিশা কিংবা তার আইনজীবী কেউই আদালতে উপস্থিত ছিলেন না, সেকারণে অসন্তোষ প্রকাশ করেছে রাঁচি সিভিল কোর্ট।

আমিশা প্যাটেলের বিরুদ্ধে এই প্রতারণার মামলা দায়ের করেছিলেন রাঁচি হারমু জেলার বাসিন্দা অজয় কুমার সিং। যিনি একজন প্রযোজক। তার অভিযোগ অনুযায়ী, আমিশা তাকে ‘দেশি ম্যাজিক’ নামে একটি ছবির জন্য অর্থ বিনিয়োগের আমন্ত্রণ জানিয়েছিলেন।

তার দাবি, তিনি ছবিটি নির্মাণ ও প্রচারের জন্য আমিশার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ২.৫ কোটি টাকা স্থানান্তর করেছিলেন। ২০১৩ সালে ছবিটির শুটিং শুরু হলেও এখনো তা শেষ হয়নি। অজয় কুমার সিং-এর দাবি আমিশা ও তার ব্যবসায়িক অংশীদার আশ্বাস দিয়েছিলেন ছবিটি শেষ হওয়ার পরে সুদের সঙ্গে তিনি আসল ফেরত পাবেন। বারবার দেরি হওয়ার পর, আমিশা অজয় কুমার সিংয়ে ২০১৮ সালের অক্টোবরে ২.৫ কোটি এবং ৫০ লক্ষ টাকার দুটি চেক দিয়েছিলেন, যা বাউন্স হয়ে যায়। এরপরই আমিশা ও ক্রুনালের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৪২০ এবং ১২০ ধারায় মামলা দায়ের করা হয়েছে।

এদিকে জালিয়াতি এবং চেক বাউন্সের মামলার পরবর্তী শুনানির দিন আগামী ১৫ এপ্রিল ধার্য করা হয়েছে। ওইদিন আমিশা ও ক্রুনাল রাঁচি সিভিল আদালতে উপস্থিত থাকেন কিনা সেটাই দেখার বিষয়।

সূত্র: পিঙ্কভিলা

বিষয়:আমিশা প্যাটেল বলিউড অভিনেত্রী

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…