বাংলাদেশ

দেশের চার সমুদ্রবন্দরে সতর্কসংকেত

ঘূর্ণিঝড় ফিনজাল

সমুদ্র সৈকত ও লাল সতর্কসংকেত পতাকা দেখাচ্ছেন একজন ব্যক্তি. Channel i News - চ্যানেল আই নিউজ

সমুদ্র সৈকত ও লাল সতর্কসংকেত পতাকা দেখাচ্ছেন একজন ব্যক্তি, ঝড়ো বাতাসের মধ্যে।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

দেশের সমুদ্রবন্দরগুলোতে ২ নম্বর সতর্কসংকেত দেখাতে বলেছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে সমুদ্রে অবস্থান করা মাছ ধরার ট্রলারগুলোকে উপকূলের কাছাকাছি থাকতে বলা হয়েছে। 

আজ রোববার মো. শাহীনুল ইসলাম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, দক্ষিণপশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত ঘূর্ণিঝড় ‘ফিনজাল’ পশ্চিম-দক্ষিণপশ্চিম দিকে অগ্রসর ও দুর্বল হয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে এবং বর্তমানে উত্তর তামিলনাড়ু ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। এটি আরও পশ্চিমদিকে অগ্রসর হতে পারে।

এ ছাড়াও চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরসমূহকে ২ নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। এ ছাড়া উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।

বিষয়:ঘূর্ণিঝড় ফিনজাল চার সমুদ্রবন্দর সতর্কসংকেত

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…