পরিবেশ

২০ অঞ্চলে ঝড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির সতর্কতা

বৃষ্টির আগে ঝড়ো বাতাসে দোল খাচ্ছে পাম গাছগুলো. Channel i News - চ্যানেল আই নিউজ

আকাশে মেঘ জমে আছে, ঝড়ো বাতাসে পাম গাছগুলো দুলছে, আবহাওয়া খারাপের সংকেত।. Channel i News – চ্যানেল আই নিউজ

দেশের বিভিন্ন অঞ্চলে আজ দুপুরের মধ্যে ঝড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

শনিবার (২ মে) ভোর থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য জারি করা এক সতর্কবার্তায় এই তথ্য দেওয়া হয়।

সতর্কবার্তায় বলা হয়েছে, রংপুর, দিনাজপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ঢাকা, ময়মনসিংহ, ফরিদপুর, মাদারীপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে উত্তর বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।

একই সঙ্গে এসব এলাকায় অস্থায়ীভাবে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির আশঙ্কাও রয়েছে বলে জানিয়েছে সংস্থাটি। সম্ভাব্য এই দুর্যোগের কারণে সংশ্লিষ্ট নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে নির্দেশ দেওয়া হয়েছে।

বিষয়:ঝড়ো হাওয়া বজ্রবৃষ্টি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…