তথ্যপ্রযুক্তি

অ্যান্ড্রয়েড ও আইফোন ব্যবহারকারীদের মেটার সতর্কবার্তা

Meta Facebook logo displayed on smartphone screen in front of Meta logo. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবিতে একটি স্মার্টফোনে ফেসবুকের লোগো দেখানো হয়েছে, পেছনে Meta এর লোগো রয়েছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

অ্যান্ড্রয়েড ও আইফোন ব্যবহারকারীদের জন্য এবার সতর্কবার্তা এলো ফেসবুকের কর্ণধার প্রতিষ্ঠান মেটার পক্ষ থেকে। মেটা জানিয়েছে, গোপনে অ্যান্ড্রয়েড ও আইফোন ব্যবহারকারীদের ওপর গুপ্তচরবৃত্তি চালানো হচ্ছে। এর জন্য ৮ সংস্থাকে অভিযুক্তও করেছে মেটা।

হিন্দুস্তান টাইমস জানিয়েছে, আইফোন, অ্যান্ড্রয়েড এবং উইন্ডোজ ডিভাইসে একটি বিশেষ স্পাইওয়্য়ার দিয়ে তথ্য হাতানোর চেষ্টা করছে ৮টি সংস্থা। অভিযুক্ত এই ৮টি সংস্থা হল: আরসিএস ল্যাবস, আইপিএস ইন্টেলিজেন্স, ভ্যারিস্টন আইটি, ট্রু এলআইটি, প্রটেক্ট ইলেকট্রনিক সিস্টেম, নেগ গ্রুপ, মলিটিয়াম ইন্ডাস্ট্রিজ এবং সাইফোরগেট। ইটালি, স্পেন, আমিরশাহির এই ৮ সংস্থা গুপ্তচরবৃত্তির সাথে জড়িত।

মেটার পক্ষ থেকে বলা হয়েছে, তারা যে ম্যালওয়্যার ব্যবহার করছে তাতে ডিভাইস থেকে তথ্য বের করা যাচ্ছে। এছাড়াও ডিভাইসে থাকা ছবি, মিডিয়া, ক্যালেন্ডার, কনট্যাক্ট, ইমেল, এসএমএস, সোশ্যাল মিডিয়া, ম্যাসেজিং অ্যাপ থেকে তথ্য সহজেই চুরি করা হচ্ছে। মোবাইলে থাকা মাইক্রোফান, ক্যামেরা কোনও কিছুই এদের নজরের বাইরে নেই।

মেটা আরও জানিয়েছে, তাদের প্রধান লক্ষ্য হল ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব, গুগল, স্কাইপ, গিটহাব, রেডডিট, লিঙ্কডইনসহ অন্যান্য সামাজিক মাধ্যম ব্যবহারকারীরা।

বিষয়:অ্যান্ড্রয়েড আইফোন গুপ্তচরবৃত্তি ফেসবুক মেটা সতর্ক

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…