চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

উদ্বোধনী ম্যাচে দেখা যাবে রিশাদকে?

পাকিস্তান সুপার লিগ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:৪০ অপরাহ্ণ ১১, এপ্রিল ২০২৫
ক্রিকেট, স্পোর্টস
A A

পাকিস্তান সুপার লিগের (পিএসএল) দশম আসরের পর্দা উঠছে শুক্রবার। আসরে বাংলাদেশ থেকে যোগ দিয়েছেন টাইগারদের লিটন দাস, রিশাদ হোসেন, পরে যাবেন নাহিদ রানা। উদ্বোধনী ম্যাচে রাওয়ালপিন্ডিতে বর্তমান চ্যাম্পিয়ন্স ইসলামাবাদ ইউনাইটেডের মুখোমুখি হবে রিশাদদের লাহোর কালান্দার্স।

রাওয়ালপিন্ডিতে শুক্রবার রাত সাড়ে ৯টায় শুরু হবে উদ্বোধনী ম্যাচ। প্রতিযোগিতায় ইসলামাবাদ ও লাহোর দুদলই পিএসএলের সফল দল। বর্তমান চ্যাম্পিয়ন ইসলামাবাদ এরইমধ্যে তিনবার শিরোপা ঘরে তুলেছে। লাহোরও ট্রফি জিতেছে দুবার।

দশম আসরের প্রথমদিন থেকে ইন্টারনেট আর টিভি পর্দায় চোখ থাকবে বাংলাদেশি সমর্থকদের। উদ্বোধনী ম্যাচেই লাহোর জার্সিতে দেখা যেতে পারে রিশাদকে। একাদশে লেগ স্পিনার থাকবেন কিনা তা অবশ্য আগে জানানো হয়নি। রিশাদের দরে আছেন ফখর জামান, আসিফ আলী, হারিস রউফ, শাহিন শাহ আফ্রিদি, সিকান্দার রাজা, ড্যারিল মিচেল।

পিএসএলের এবারের আসর ঘিরে আয়োজনের কোনো কমতি রাখছে না পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। আসরে প্রযুক্তির ব্যবহার আরও বাড়িয়েছে তারা। থাকবে ম্যাচ অফিসিয়ালস টেকনোলজি, রিয়েল টাইম ডিআরএস মাল্টিস্ক্রিন রিপ্লেসহ স্বয়ংক্রিয়ভাবে নো বল শনাক্ত করার ব্যবস্থা। বৃহস্পতিবার লাহোরে হয়েছে ক্যাপ্টেন্স প্রেস মিট। ট্রফির সাথে ছবি তুলেছেন অধিনায়করা।

বিশ্ব ক্রিকেটের বড় বড় নামগুলো সব আইপিএলে থাকলেও পিএসএলে বিদেশি তারকার অভাব নেই। ডেভিড ওয়ার্নার, মোহাম্মদ নবী, স্যাম বিলিংস, ড্যারিল মিচেলরা খেলবেন। ছয় দলের ৫ সপ্তাহের টুর্নামেন্টের ৩৪ ম্যাচ হবে চার ভেন্যুতে। চ্যাম্পিয়ন দল পাবে ৫ লাখ ডলার। অর্থাৎ, সোয়া ছয় কোটি টাকারও বেশি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ওয়ার্নারপিএসএলপিসিবিরাওয়ালপিন্ডিরিশাদলিটন
শেয়ারTweetPin

সর্বশেষ

কলম্বিয়ার জন্য সর্বোচ্চ প্রস্তুতির কথা জানালেন পর্তুগাল কোচ

জুন ২৭, ২০২৬

বাসারকে জীবনানন্দ রূপে দেখে মুগ্ধ আবুল হায়াত!

জুন ২৭, ২০২৬

ব্রাজিলের ধাপে ধাপে উত্থান ভালো লাগছে: কাজী কামাল

জুন ২৭, ২০২৬

তারুণ্যে বিপ্লবে বিদ্রোহী নজরুল: অনন্য গবেষণাগ্রন্থ

জুন ২৭, ২০২৬

ফ্রান্সের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করলো বুরকিনা ফাসো

জুন ২৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT