চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হারানো ‘ব্যাগি গ্রিন’ খুঁজে পেলেন ওয়ার্নার

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:১৬ অপরাহ্ণ ০৫, জানুয়ারি ২০২৪
ক্রিকেট, স্পোর্টস
A A
Australian cricketer David Warner in a white cricket uniform and cap. Channel i News - চ্যানেল আই নিউজ

ক্যারিয়ারের শেষ টেস্ট খেলতে নামার আগে বেশ দুশ্চিন্তায় পড়েছিলেন ডেভিড ওয়ার্নার। টেস্টের বিশেষ টুপি ‘ব্যাগি গ্রিন’ হারিয়ে বিমর্ষ হয়ে পড়েন অস্ট্রেলিয়ার এই তারকা ব্যাটার। অবশেষে সেই টুপি খুঁজে পেয়েছেন ৩৭ বর্ষী ওয়ার্নার।

একটি ভিডিও বার্তায় শুক্রবার সেই ক্যাপ পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছে ওয়ার্নার। আসল ‘ব্যাগি গ্রিন’ ক্যাপসহ আরও দুটি ক্যাপ ছিল হারিয়ে যাওয়া ব্যাকপ্যাকে। সেটি অবশ্য পাওয়া গেছে সিডনিতে অস্ট্রেলিয়ার টিম হোটেলে। তবে সেটি কীভাবে হোটেলে এলো বা কীভাবে ফেরত পাওয়া গেল, তা জানা যায়নি।

২০১১ সালে টেস্ট অভিষেকের সময় পেয়েছিলেন সেই ‘ব্যাগি গ্রিন’। ভিডিও বার্তায় ওয়ার্নার বলেছেন, ‘হ্যালো সবাই। আমি খুব আনন্দিত হয়ে জানাচ্ছি যে আমার ব্যাগি গ্রিনগুলো পাওয়া গেছে। এটা খুবই ভালো সংবাদ। যারা খুঁজতে সাহায্য করেছেন, সবাইকে ধন্যবাদ। আমি অনেক কৃতজ্ঞ। কানটাস, আমাদের হোটেল, টিম ম্যানেজমেন্ট সবাইকে ধন্যবাদ। আমি খুবই সন্তুষ্ট ও স্বস্তি পাচ্ছি।’

Banglabid

ক্রিকেট অস্ট্রেলিয়ার একজন মুখপাত্র বলেন, যে ব্যাগে এগুলো ছিল, সেটি টিম হোটেলে ভেতরের সব জিনিসসহ পাওয়া গেছে । গত মঙ্গলবার থেকে বেশ কয়েকটি পক্ষের প্রচেষ্টা, একাধিক জায়গার সিসিটিভি ফুটেজ খোঁজার পরও খোয়া যাওয়া ব্যাগ কোথা থেকে কোথায় গেছে, সেটি অজানাই রয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অস্ট্রেলিয়াঅস্ট্রেলিয়া-পাকিস্তান সিরিজওয়ার্নারটেস্ট চ্যাম্পিয়নশিপপাকিস্তানব্যাগি গ্রিনলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

জম্বি কোষ ধ্বংস নয়, নিয়ন্ত্রণেই ভবিষ্যতের চিকিৎসা

আগস্ট ১৬, ২০২৬

লালমনিরহাটে আমন ধান রোপণের ধুম, ভালো ফলনের আশা

আগস্ট ১৬, ২০২৬

নিজস্ব একাডেমি ও মাঠ নিয়ে বাফুফের আক্ষেপ

আগস্ট ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত।

রাষ্ট্রপতি পদপ্রার্থী কর্নেল অলি আহমদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা

আগস্ট ১৬, ২০২৬

স্টোরেজে নতুন সম্ভাবনা: হার্ডড্রাইভের বিকল্প হতে পারে আলো!

আগস্ট ১৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT