ক্রিকেট

আম্পায়ারদের পরিসংখ্যানও স্টেডিয়ামের বোর্ডে দেখাতে হবে

আম্পায়ারিংয়ে আমূল পরিবর্তন চান ওয়ার্নার

বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার ক্রিকেট দলের খেলোয়াড়রা মাঠে একত্রিত।. Channel i News - চ্যানেল আই নিউজ

অস্ট্রেলিয়ার ক্রিকেটাররা মাঠে খেলোয়াড়দের সঙ্গে আলোচনা করছে, বাংলাদেশ দলের খেলোয়াড়রা প্রস্তুত।. Channel i News – চ্যানেল আই নিউজ

শ্রীলঙ্কা ম্যাচে অস্ট্রেলিয়ার ওপেনার ডেভিড ওয়ার্নারকে এলবিডব্লিউ দিয়েছিলেন আম্পায়ার জোয়েল উইলসন। রিপ্লেতে দেখা যায় দিলশান মাদুশঙ্কার সেই বলটি লেগ স্টাম্পে হালকা ছোঁয়া দিয়ে বেরিয়ে যাচ্ছিল। কিন্তু রিভিউ নিয়েও আম্পায়ার্স কলের নিয়মে সাজঘরে ফিরতে হয় অজি বাঁহাতিকে। ঘটনায় ক্ষোভ ঝেড়েছেন ওয়ার্নার। বলেছেন, আম্পায়ারিংয়ে আমূল পরিবর্তন আনতে হবে।

৩৬ বর্ষী ওয়ার্নার বলেছেন, ‘শুধু হতাশা থেকে জোরে চিৎকার করছিলাম। যে বলটি লেগে লেগেছিল, বেশ নিশ্চিত ছিলাম বলটি লেগ দিয়ে বের হয়ে যাচ্ছিল। শুধু জোয়েলের কাছে জানতে চেয়েছিলাম কিসের ভিত্তিতে এটা আউট দিলে? বলেছিল, বল সুইং হচ্ছিল। আমার অবস্থান থেকে এটা আউট ছিল না। যখন রিপ্লে দেখবেন, কিছুটা হতাশ হবেন।’

খেলোয়াড়দের পরিসংখ্যানের মতো আম্পায়ারদের পরিসংখ্যান বড় পর্দায় দেখানো দরকার, মন্তব্য ওয়ার্নারের। বলেছেন, ‘ব্যাট করতে নামার সময় ব্যাটারদের পরিসংখ্যান দেখানো হয়। যখন আম্পায়ারদের নাম ঘোষণা করা হয়, আমি তাদের পরিসংখ্যানও বোর্ডে দেখতে পছন্দ করব। ন্যাশনাল রাগবি লিগ এটা করেছে। আমার মনে হয় ন্যাশনাল ফুটবল লিগেও এটা করা হয়েছে। দর্শকদের জন্য এটা দেখতে বেশ ভালো লাগবে।’

‘পক্ষপাতিত্ব বলতে কোনকিছু নেই। খেলোয়াড় হিসেবে কখনও কখনও এটা আপনার অনুভব হতে পারে। এখানে কিছুটা জবাবদিহিতা থাকা দরকার। আপনি যদি ভুল করেন, সেটা স্বীকার করে মেনে নেন। আম্পায়ার্স প্যানেলে কী ঘটে তা আমাদের কখনই ব্যাখ্যা করা হয় না।’

বিষয়:অস্ট্রেলিয়াওয়ানডে বিশ্বকাপ ২০২৩ওয়ানডে বিশ্বকাপ ২০২৩ সেমিলিডওয়ার্নারজোয়েলমাদুশঙ্কা
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…