চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

থামল ওয়ার্নারের ঝলমলে ক্যারিয়ার

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:১৮ অপরাহ্ণ ২৫, জুন ২০২৪
ক্রিকেট, স্পোর্টস
A A

মঙ্গলবার সেন্ট ভিনসেন্টে আফগানিস্তানের বিপক্ষে হেরে টি-টুয়েন্টি বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে বাংলাদেশ। টাইগারদের হারে অস্ট্রেলিয়ারও বিদায়ঘণ্টা বেজে গেছে। সেইসাথে বিদায় বলতে হয়েছে অস্ট্রেলিয়ার বাঁহাতি ওপেনার ডেভিড ওয়ার্নারকে। সোমবার গ্রস আইলেটে ভারতের বিপক্ষে খেলা ম্যাচটি হয়ে থাকল তার আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ ম্যাচ। যার মাধ্যমে থামল ওয়ার্নারের ১৫ বছরের ক্যারিয়ার।

৩৭ বর্ষী ওয়ার্নার ধাপে ধাপে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলেছেন। ২০২৩ সালে ভারতে হওয়া ওয়ানডে বিশ্বকাপের ফাইনালে শিরোপা জেতার ম্যাচটি ছিল একদিনের ক্রিকেটে তার শেষ। পরে গত জানুয়ারিতে পাকিস্তানের বিপক্ষে খেলা টেস্ট সিরিজের মাধ্যমে বড় দৈর্ঘ্যের সংস্করণকে বিদায় বলে দেন। জানিয়ে রেখেছিলেন, টি-টুয়েন্টি বিশ্বকাপ খেলে এ সংস্করণকে বিদায় বলে দেবেন।

ডেভিড ওয়ার্নার বর্ণাঢ্য ক্যারিয়ারে অসংখ্য কীর্তি গড়েছেন। বাঁহাতি ওপেনার সাদা পোশাকে ১১২ ম্যাচে ২০৫ ইনিংস ব্যাট করেছেন। যার মধ্যে অপরাজিত ছিলেন আটবার। করেছেন ৮,৭৮৬ রান, যাতে সর্বোচ্চ ইনিংসটি অপরাজিত ৩৩৫ রানের। ৪৪.৫৯ গড়ে ব্যাট করা ওয়ার্নারের টেস্টে ২৬টি সেঞ্চুরি এবং ৩৭টি ফিফটি আছে।

টেস্টের মতো ওয়ানডেতেও দারুণ কীর্তি রয়েছে ওয়ার্নারের। ১৬১ ম্যাচ খেলে ৬,৯৩২ রানের ক্যারিয়ারে অপরাজিত ছিলেন ছয় ম্যাচে। সর্বোচ্চ ইনিংসটি ১৭৯ রানের। গড় ৪৫.৩০। সেঞ্চুরি পেয়েছেন ২২টি এবং ফিফটি পেয়েছেন ৩৩টি।

টি-টুয়েন্টিতেও বেশ সমৃদ্ধ হয়ে থাকল ওয়ার্নারের ক্যারিয়ার। ১১০ ম্যাচ খেলে অপরাজিত ছিলেন ১২ ম্যাচে। ৩৩.৪৩ গড়ে ৩,২৭৭ রান করে গেলেন। যেখানে স্ট্রাইকরেট ১৪২.৪৭ করে। একটি সেঞ্চুরির সঙ্গে ২৮টি ফিফটি রয়েছে ক্রিকেটের ছোট সংস্করণে। সর্বোচ্চ ইনিংসটি অপরাজিত ১০০ রানের।

আন্তর্জাতিক ক্রিকেটে ওয়ার্নারের উইকেট সংখ্যা চারটি। প্রথম শ্রেণিতে ছয়টি এবং লিস্ট-এ ক্রিকেটে চার উইকেট আছে তার।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অস্ট্রেলিয়া২৪আফগানিস্তান২৪ওয়ার্নারটি-টুয়েন্টি বিশ্বকাপ ২০২৪পাকিস্তানবাংলাদেশ২৪ভারতলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ইরানের সঙ্গে দীর্ঘমেয়াদি শান্তি চুক্তির প্রচেষ্টাকে দুর্বল করে দিতে পারে নেতানিয়াহু

জুন ১৯, ২০২৬
ধর্ষণ

পরিত্যক্ত মাদ্রাসায় ১১ বছরের শিশুকে ধর্ষণ

জুন ১৯, ২০২৬

ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সংস্কৃতিকে পর্যটন সম্পদে রূপান্তর করা হবে: পর্যটনমন্ত্রী

জুন ১৯, ২০২৬

চার সাংবাদিকের বিরুদ্ধে মামলার ঘটনায় এলজিআরডি প্রতিমন্ত্রীর দুঃখপ্রকাশ

জুন ১৯, ২০২৬

ব্রাজিল-হাইতি লড়াই: পরিসংখ্যান কী বলছে

জুন ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT