চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হাফিজুর রহমান হত্যা মামলায় ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মাহে আলম গ্রেপ্তার

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:৫১ অপরাহ্ণ ২০, অক্টোবর ২০২৪
- সেমি লিড, অপরাধ
A A
শেরেবাংলা নগর থানার অফিসার মাহে আলমের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

রাজধানীর শেরে বাংলা নগর এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হাফিজুর রহমান সুমন হত্যা মামলার এজাহার নামীয় আসামি মাহে আলমকে (৬৫) গ্রেপ্তার করেছে ডিএমপির শেরে বাংলা নগর থানা পুলিশ। তিনি শেরে বাংলা নগর থানার ১৭ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি।

শনিবার দিবাগত রাতে শেরে বাংলা নগর থানা এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়। আজ রোববার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেন ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান।

শেরে বাংলা নগর থানা জানায়, মাহে আলম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হত্যা মামলার এজাহার নামীয় আসামি। গত ৫ আগস্ট সরকার পতনের এক দফা দাবিতে শেরে বাংলা নগর মহিলা কলেজের সামনের রাস্তায় ছাত্র-জনতার শান্তিপূর্ণ আন্দোলন চলছিল। পেশায় ড্রাইভার ভুক্তভোগী হাফিজুর রহমান সুমন সেই আন্দোলনে যোগ দেন। আন্দোলন চলাকালে আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা নিরীহ ছাত্র জনতার উপর দেশীয় অস্ত্র, চাইনিজ কুড়াল ও লাঠিসোটা নিয়ে আক্রমণ করে।

Banglabid

সেসময় শান্তিপূর্ণ মিছিলে থাকা ভুক্তভোগী হাফিজুর রহমান সুমন গুরুতর আহত হন। গুরুতর আহত সুমনকে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে তাকে হাসপাতালের আইসিইউতে স্থানান্তর করা হয়। আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় গত ১৬ আগস্ট তিনি মারা যান।

এ ঘটনায় গত ৯ অক্টোবর ভিকটিমের স্ত্রী মোছা বিথি খাতুনের অভিযোগের প্রেক্ষিতে শেরে বাংলা নগর থানায় একটি মামলা করা হয়।

ডিসি তালেবুর রহমান জানান, তদন্তাধীন এই মামলায় গোয়েন্দা তথ্য ও ঘটনাস্থলের আশপাশের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে মাহে আলমকে শনিবার রাতে গ্রেপ্তার করা হয়। শেরে বাংলা নগর থানায় মাহে আলমের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রযেছে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ১৭ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতিবৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনমাহে আলম গ্রেপ্তারশেরে বাংলা নগর থানাহাফিজুর রহমান হত্যা মামলা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ডেঙ্গুতে একদিনে ৬ মৃত্যু, শনাক্ত ১২৯৮

পরবর্তী

শেষ মুহূর্তের গোলে পাকিস্তানের কাছে হার এড়াল বাংলাদেশ

পরবর্তী
বাংলাদেশ নারী ফুটবল দল আন্তর্জাতিক ম্যাচে প্রতিদ্বন্দ্বিতা করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

শেষ মুহূর্তের গোলে পাকিস্তানের কাছে হার এড়াল বাংলাদেশ

বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড়রা উল্লাসে ভাসছে, একাদশ সাজানোর প্রস্তুতি।. Channel i News - চ্যানেল আই নিউজ

যাদের নিয়ে একাদশ সাজাতে পারে বাংলাদেশ

সর্বশেষ

রাষ্ট্রপতি নির্বাচন স্বচ্ছভাবে করতে চান ইসি

আগস্ট ১৯, ২০২৬

কলকাতায় হোটেলে আগুন, ৫ বাংলাদেশিসহ নিহত ৯

আগস্ট ১৯, ২০২৬

একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০টি প্রকল্প অনুমোদন

আগস্ট ১৯, ২০২৬

সরকারি মনিটরিংয়ে আসছে কিন্ডারগার্টেন-ইংরেজি মাধ্যমসহ সব প্রাথমিক বিদ্যালয়

আগস্ট ১৯, ২০২৬

ধ্বংসের পথে ইতিহাস-ঐতিহ্যের প্রতীক ‘আলেকজান্দ্রার ক্যাসেল’

আগস্ট ১৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT