চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যুদ্ধবিধ্বস্ত বাখমুত এখন জনশূন্য

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:২১ পূর্বাহ্ণ ০৯, মার্চ ২০২৩
- সেমি লিড, আন্তর্জাতিক
A A
যুদ্ধের সময় দুই সেনা বাখমুতের ধ্বংসপ্রাপ্ত এলাকায় কাজ করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

পূর্ব ইউক্রেনীয় শহর বাখমুতে টানা এক মাসেরও বেশি সময় ধরে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে যুদ্ধ চলছে। রাশিয়া অঞ্চলটি দখল করেছে বলে দাবি করেছে। টানা যুদ্ধের কারণে শহরটি প্রায় জনশূন্য হয়ে পড়েছে। এ শহরে যুদ্ধ শুরুর আগে প্রায় ৭০,০০০ মানুষ বাস করতেন।

মঙ্গলবার ইউক্রেনের উপ-প্রধানমন্ত্রী ইরিনা ভেরেশচুক বলেছেন, বিধ্বস্ত শহরটিতে বর্তমানে ৩৮ শিশুসহ চার হাজারেরও কম বেসামরিক নাগরিক রয়ে গেছেন।

ইউক্রেনের একজন সীমান্তরক্ষী বাখমুত শহরের পরিস্থিতি কঠিন বলে জানিয়েছেন। এর আগে রাশিয়ার ভাড়াটে যোদ্ধাদের প্রধান দাবি করেন, তাদের বাহিনী ইউক্রেনের বাখমুত শহরের পূর্বাঞ্চল পুরোপুরি দখলে নিয়েছে। যদিও রাশিয়ার দাবি অস্বীকার করেছে ইউক্রেন।

Banglabid

এর আগে গতকাল বুধবার রাশিয়ার ওয়াগনার গ্রুপ বাখমুতের পূর্ব অংশের সম্পূর্ণ নিয়ন্ত্রণ নিয়েছে বলে দাবি করেছেন ওয়াগনার গ্রুপের প্রধান ইয়েভগেনি প্রিগোঝিন। শহরটি ঘিরে কয়েক মাসের তুমুল যুদ্ধের পর রাশিয়া এখন শহরটি দখলের দ্বারপ্রান্তে বলে মনে করা হচ্ছে। ওয়াগনার গ্রুপের প্রতিষ্ঠাতা ইয়েভগেনি প্রিগোঝিন একটি টেলিগ্রাম ভয়েস রেকর্ডিংয়ে এই ঘোষণা দেন।

ভয়েস রেকর্ডিংয়ে তিনি বলেন, বাখমুতকা নদীর পূর্ব প্রান্ত পর্যন্ত সবকিছুই এখন সম্পূর্ণভাবে ওয়াগনারের নিয়ন্ত্রণে।

ওয়াগনার গ্রুপের এই দাবির ব্যাপারে ইউক্রেনের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি। তবে এই সপ্তাহের শুরুতে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বাখমুত শহর থেকে সেনা প্রত্যাহার করার পরিকল্পনার খবর অস্বীকার করেছিলেন।

Reneta

বাখমুত ঘিরে কয়েক মাসের তীব্র যুদ্ধের পর রুশ বাহিনী শহরটি দখল করার প্রায় কাছাকাছি পৌঁছেছে, যা গত ছয় মাসের মধ্যে যুদ্ধক্ষেত্রে রাশিয়ার জন্য প্রথম উল্লেখযোগ্য কোনো বিজয়।

পশ্চিমা বিশেষজ্ঞ এবং কর্মকর্তারা বলছেন, বাখমুতের দখল রাশিয়ার জন্য যতটা না কৌশলগত তার চেয়েও বেশি প্রতীকী বিজয়। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রী সের্গেই শোইগু মঙ্গলবার বলেছেন, বাখমুতের নিয়ন্ত্রণ রুশ বাহিনীকে ইউক্রেনের আরও গভীরে হামলা চালানোর কাজকে সহজ করে দেবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বাখমুতরাশিয়া-ইউক্রেন যুদ্ধ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

হাস্যকর গোল হজমে হতাশ গালতিয়ের

পরবর্তী

আগামীকাল মেডিকেল ভর্তি পরীক্ষা

পরবর্তী
মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য পরীক্ষার্থীরা পরীক্ষা কেন্দ্রে বসে. Channel i News - চ্যানেল আই নিউজ

আগামীকাল মেডিকেল ভর্তি পরীক্ষা

মানব হাতের মধ্যে কিডনি অঙ্গের ছবি, স্বাস্থ্যের জন্য গুরুত্বপূর্ণ।. Channel i News - চ্যানেল আই নিউজ

বিশ্ব কিডনি দিবস আজ

সর্বশেষ

জ্বালা, জ্বালা, জ্বালা এ মন জুড়ে

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

মেয়েদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে সংসদে দায়িত্বে থাকবেন ৩ মন্ত্রী

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

পর্তুগালের ঐতিহ্যবাহী গ্রাম ও অবিদোস শহর ঘুরে দেখলেন বাংলা প্রেসক্লাবের সদস্যরা

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতির সহকারী একান্ত সচিব হলেন ইউনুস আলী

আগস্ট ২৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT