চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দোহা বৈঠকের পর বিশ্ববাজারে কমলো জ্বালানি তেলের দাম

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:২৭ পূর্বাহ্ণ ০২, জুলাই ২০২৬
- সেমি লিড, আন্তর্জাতিক
A A
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে কাতারের রাজধানী দোহায় অনুষ্ঠিত পরোক্ষ কূটনৈতিক আলোচনায় ইতিবাচক অগ্রগতির খবর প্রকাশের পর বিশ্ববাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম কমেছে। মধ্যস্থতাকারী কাতার আলোচনায় অগ্রগতির বিষয়টি নিশ্চিত করার পরই বাজারে এই দরপতন দেখা যায়।

বৃহস্পতিবার (২ জুলাই) বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, এদিন ভোরের লেনদেনে আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ৭৩ সেন্ট বা ১ দশমিক ২ শতাংশ কমে ৭০ দশমিক ৮৪ ডলারে নেমে আসে। একই সময়ে ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ক্রুডের দাম ৮৩ সেন্ট বা ১ দশমিক ২ শতাংশ কমে ব্যারেলপ্রতি ৬৭ দশমিক ৭৫ ডলারে দাঁড়ায়। এর আগের কার্যদিবসেও উভয় ধরনের তেলের দাম এক শতাংশের বেশি কমে চার মাসের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে পৌঁছায়।

কূটনৈতিক সূত্রের বরাতে প্রতিবেদনে বলা হয়, দোহায় দুই দিনব্যাপী আলোচনায় হরমুজ প্রণালী দিয়ে বাণিজ্যিক জাহাজ চলাচল স্বাভাবিক করা এবং ইরানের অবরুদ্ধ তহবিল মুক্ত করার বিষয়ে যুক্তরাষ্ট্র ও ইরানের প্রতিনিধিরা আলোচনা করেছেন। বিশ্বের মোট তেল সরবরাহের প্রায় এক-পঞ্চমাংশ এই গুরুত্বপূর্ণ জলপথ দিয়ে পরিবাহিত হয়।

গত সপ্তাহে একটি মালবাহী জাহাজে হামলার পর দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি সামরিক হামলা হলেও বর্তমানে হরমুজ প্রণালী দিয়ে তেলবাহী ট্যাংকার চলাচল ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে। মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সও দাবি করেছেন, এ পথ দিয়ে তেল পরিবহন যুদ্ধ-পূর্ব অবস্থার কাছাকাছি ফিরে এসেছে।

এদিকে চীনের বাজার বিশ্লেষক প্রতিষ্ঠান হেইতং ফিউচার্স জানিয়েছে, হরমুজ প্রণালী উন্মুক্ত থাকা এবং উৎপাদনকারী দেশগুলোর মধ্যে বাজার ধরে রাখার প্রতিযোগিতার কারণে বিশ্ববাজারে তেলের সরবরাহ বাড়ার সম্ভাবনা তৈরি হয়েছে, যা দামের ওপর চাপ সৃষ্টি করছে।

এ ছাড়া আগামী রোববারের বৈঠকে ওপেক সদস্য দেশগুলো আগস্ট থেকে দৈনিক তেল উৎপাদন আরও প্রায় ১ লাখ ৮৮ হাজার ব্যারেল বাড়ানোর সিদ্ধান্ত নিতে পারে বলে ধারণা করা হচ্ছে। উৎপাদন বৃদ্ধি পেলে বিশ্ববাজারে সরবরাহ আরও বাড়বে এবং দামের ওপর চাপ অব্যাহত থাকতে পারে।

ট্যাগ: কূটনৈতিক আলোচনাজ্বালানি তেলের দামদোহা বৈঠকবিশ্ববাজার
শেয়ারTweetPin
পূর্ববর্তী

৩২ হাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে আইনি বাধা নেই

পরবর্তী

যন্ত্রণাদায়ক, তবে এই ফলাফল মেনে নিতে হবে: সেনেগাল কোচ

পরবর্তী

যন্ত্রণাদায়ক, তবে এই ফলাফল মেনে নিতে হবে: সেনেগাল কোচ

ছবি: সংগৃহীত

ওয়াশিং মেশিনে শিশুদের আটকে নির্যাতনের অভিযোগ

সর্বশেষ

সৌদি আরবে ‘রেড এলার্ট’

আগস্ট ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় ও পানিতে ডুবে নিহত ৩

আগস্ট ২৮, ২০২৬

টাপুর টুপুর বৃষ্টি পড়ে

আগস্ট ২৮, ২০২৬

রাশিয়ায় গ্যাস কমপ্লেক্সে বিস্ফোরণ: বাংলাদেশিদের খোঁজে হটলাইন চালু

আগস্ট ২৮, ২০২৬
Map of Bangladesh highlighting Cox's Bazar district and surrounding regions. Channel i News - চ্যানেল আই নিউজ

রোহিঙ্গা ক্যাম্পে গোলাগুলিতে এক শিশু নিহত

আগস্ট ২৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT