বিনোদন

জানা গেল হৃতিক ও জুনিয়র এনটিআরের ‘ওয়ার টু’ মুক্তির তারিখ

দুইজন পুরুষ, একজন পেছন থেকে, অন্যজন সামনে, ক্যামেরার দিকে তাকানো. Channel i News - চ্যানেল আই নিউজ

দুইজন পুরুষের ছবি, একজন পেছন থেকে, অন্যজন সামনে, উভয়ই ক্যামেরার দিকে তাকিয়ে।. Channel i News – চ্যানেল আই নিউজ

যশ রাজ ফিল্মসের স্পাই ইউনিভার্সের ষষ্ঠ ছবি ‘ওয়ার টু’-এর মুক্তির তারিখ জানা গিয়েছে। হৃতিক রোশন, জুনিয়র এনটিআর ও কিয়ারা আদভানির এই ছবি মুক্তি পাবে ২০২৫ সালের ১৪ আগস্ট।

স্বাধীনতা দিবস উপলক্ষে মুক্তি পাবে সিনেমাটি। ভারতীয় গণমাধ্যম ‘পিঙ্কভিলা’র হিমেশ মানকাদ সামাজিক যোগাযোগ মাধ্যম ‘এক্স (সাবেক টুইটার)’-এ লিখেছেন, ‘ওয়ার টু মুক্তি পাবে ১৪ আগস্ট, ২০২৫-এ। প্রস্তুত থাকুন হৃতিক ও জুনিয়র এনটিআরের লড়াই দেখার জন্য। যশ রাজ ফিল্মসের স্পাই ইউনিভার্সের ষষ্ঠ ছবি এটি। পরিচালনা করবেন অয়ন মুখার্জি।’

‘ওয়ার টু’-এর হাত ধরেই প্রথমবার একসঙ্গে একই ছবিতে কাজ করবেন হৃতিক রোশন ও জুনিয়র এনটিআর। শোনা যাচ্ছে ছবিটিকে ঘিরে দর্শকদের উন্মাদনা বৃদ্ধি করতে চিত্রনাট্যে পাঠান এবং টাইগারকেও রাখার কথা ভাবছেন নির্মাতারা।

সিদ্ধার্থ আনন্দ পরিচালিত ‘ওয়ার’ ছবিটি বক্স অফিসে দাপট দেখিয়েছিল। এই ছবির মূল চরিত্রে ছিলেন হৃতিক রোশন ও টাইগার শ্রফ। হৃতিককে এই ছবিতে গুপ্তচর ‘কবির’-এর চরিত্রে দেখা গিয়েছিল। ছবিটির সিকুয়েল হতে চলেছে ‘ওয়ার টু’।

সূত্র: পিঙ্কভিলা

বিষয়:ওয়ার টু কিয়ারা জুনিয়র এনটিআর হৃতিক রোশন

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…