চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভারত ও চীনের সাথে ভারসাম্যপূর্ণ সম্পর্ক চাই: পররাষ্ট্র উপদেষ্টা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:৩৮ অপরাহ্ণ ১১, আগস্ট ২০২৪
- টপ লিড নিউজ, বাংলাদেশ
A A
পররাষ্ট্র উপদেষ্টা হাসিমুখে, পেশাদার ও আত্মবিশ্বাসী. Channel i News - চ্যানেল আই নিউজ

অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেছেন, ভারতের সাথে যেমন সম্পর্ক রাখতে চাই, একইভাবে চীনের সাথেও সম্পর্ক বজায় রাখতেও আমরা আগ্রহী। এমনকী পশ্চিমাদের সাথেও একই রকম সম্পর্ক রাখতে চাইবে আমাদের দেশ।

রোববার (১১ আগস্ট) এক ব্রিফিংয়ে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, যে কোন কূটনৈতিক সম্পর্কের ক্ষেত্রেও আমাদের ভারসাম্যপূর্ণ সম্পর্ক উন্নয়ন করতে হবে।

তিনি বলেন, আমাদের প্রাথমিক কাজ হচ্ছে দেশের বর্তমান পরিস্থিতিতে স্থিতিশীলতা ফিরিয়ে আনা। কিছু বিষয় সংস্কারের  মাধ্যমে নির্বাচন দেওয়া।

Banglabid

এ সময় তিনি বর্তমান সরকারের মেয়াদকাল নিয়ে বলেন, দেশবাসীর জন্য গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিয়ে এই সরকার সরে যাবে। তবে এখনই বলা যাচ্ছে না, ঠিক কতদিন লাগবে।

ভারতের সাথে সম্পর্কের বিষয়ে তিনি বলেন, দুই সরকারের মধ্যে অবশ্যই ঘনিষ্ট সম্পর্ক ছিল। তবে ব্যত্যয় যেটা ছিল, সেটা হলো মানুষের মাঝে কতটা সোনালি সম্পর্ক ছিল। আমাদের মানুষ যেন ভাবে ভারত আমাদের ঘনিষ্ট বন্ধু। আমরা চাইবো, ভারত আমাদের সহযোগিতা করবে।

এই সময় তিনি আন্দোলনে নিহতদের স্মরণ করে বলেন, এত মৃত্যু যাদের কারণে ঘটেছে, অবশ্যই তাদের বিচারের আওতায় আনা হবে। সেক্ষেত্রে জাতিসংঘকে সম্পৃক্ত করা হতে পারে বলেও জানিয়েছেন তিনি।

Reneta

দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে সোমবার (১২ আগস্ট) কূটনীতিকদের ব্রিফ করবেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: চীনের সাথে আমাদের সম্পর্কপররাষ্ট্র উপদেষ্টাবাংলাদেশের সাথে ভারতের সম্পর্কভারত-চীন
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ভেঙে গেল অভিষেক-ঐশ্বরিয়ার সংসার, গুজব নাকি সত্যি?

পরবর্তী

সারা দেশে ৫৯৯ টি থানার কার্যক্রম চালু

পরবর্তী
কাপাসিয়া থানার গেটের সামনে পুলিশ ও সেনা সদস্যরা অবস্থান করছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

সারা দেশে ৫৯৯ টি থানার কার্যক্রম চালু

বাংলাদেশের মৎস্য উপদেষ্টা চ্যানেল আই অনলাইন সাক্ষাৎকারে বসে আছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

আগে দেশের মানুষ ইলিশ খাবে, এরপর রপ্তানি: মৎস্য উপদেষ্টা

সর্বশেষ

সিক্যুয়েলে ‘মাইকেল’-এর বিতর্কিত অধ্যায়, এলো বড় ঘোষণা

আগস্ট ২১, ২০২৬

মন্ত্রিসভায় আরও যে চারজন যুক্ত হচ্ছেন

আগস্ট ২১, ২০২৬

‘যা হওয়ার হয়ে গেছে, ওটা অতীত’— কেন বললেন শান্ত

আগস্ট ২১, ২০২৬

হোয়াইটওয়াশ এড়ানোর মিশনে একাদশে যাকে ফেরাল অস্ট্রেলিয়া

আগস্ট ২১, ২০২৬
ছবি: সংগৃহীত

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে মির্জা ফখরুলের শ্রদ্ধা

আগস্ট ২১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT