চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আমরা সকলের মধ্যে ভ্রাতৃত্ব চাই: পরিকল্পনামন্ত্রী

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:২৭ অপরাহ্ণ ০৯, অক্টোবর ২০২২
- সেমি লিড, বাংলাদেশ
A A
বিশেষ অতিথি ও অতিথিদের মধ্যে পুরস্কার বিতরণ অনুষ্ঠান. Channel i News - চ্যানেল আই নিউজ

পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, আমরা সকলের মধ্যে ভ্রাতৃত্ব চাই, প্রতিবেশির সঙ্গে চাই, দূর দেশের সঙ্গেও চাই। আমরা শান্তি চাই, অশান্তি চাই না।

রোববার রাজধানীর শেরাটন হোটেলে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। ইনস্টিটিউট অব হযরত মোহাম্মদ (সা.) আয়োজনে বিশেষ চাহিদ সম্পন্ন মেধাবী শিক্ষার্থীদের ৫ ক্যাটাগরিতে ১৭ জনকে পুরস্কৃত করতে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

রবিউল আউয়াল মাস উপলক্ষে ইনস্টিটিউট অব হজরত মোহাম্মদ (সা.) দেশব্যাপী দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য প্রতিভা অন্বেষণের আয়োজন করে। ২০০৪ সাল থেকে ধারাবাহিকভাবে দৃষ্টি প্রতিবন্ধীদের বিভিন্ন ভাষা শিক্ষা, কম্পিউটার প্রশিক্ষণ, ব্রেইল ও ইন্টারনেট প্রশিক্ষণ দিয়ে আসছে প্রতিষ্ঠানটি।

Banglabid

অনুষ্ঠানে পরিকল্পনা মন্ত্রী বলেন, আমাদের সরকার বিশেষ চাহিদার লোকজনদের সুবিধা নিশ্চিতে কাজ করে যাচ্ছে। তাদের উন্নয়নে বিনিয়োগ করেছে, ভবিষ্যতে আরও বিনিয়োগ করবে।

তিনি বলেন, আওয়ামী লীগ সরকার শুধু বৈষয়িক বিষয় সেতু কালভার্ট ও রাস্তাঘাট নির্মাণ নয়, নীতি নৈতিকতার চর্চার প্রতি আন্তরিক। আমরা ৫০০ মসজিদ নির্মাণ করেছি, এটি একটি অনন্য কাজ। মানুষের সার্বিক কল্যাণে কাজ করে যাচ্ছি। নানা মতের নানা পথের লোকজন তাদের নিজস্ব স্বত্বা ও কৃষ্টি কালচার পালনে অবাধ স্বাধীনতা রয়েছে। বাংলাদেশ ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র আমরা, সকল ধর্মকে সমান মর্যাদা দেই। আমরা কারো ব্যক্তি স্বাধীনতা ও সংস্কৃতিতে হস্তক্ষেপ করি না। আমরা শুধু সংবিধানের মুল বিষয়গুলোর প্রতি আনুগত্যের প্রতি সংবেদনশীল। তিনি বলেন, মুসলমানরা শুধু তাদের নিজেদের কথা বলেন, এই ধারনা ভ্রান্ত ধারনা। ইসলাম ধর্ম সকল ধর্মের মর্যাদা দিয়ে থাকে বলে মন্তব্য করেন তিনি।

অনুষ্ঠানে বিদ্যুৎ সচিব হাবিবুর রহমান বলেন, এমন উদ্যোগ প্রশংসনীয়। এই উদ্যোগের ধারাবাহিকতা অব্যাহত থাকবে বলে প্রত্যাশা করি।

Reneta

ইনষ্টিটিউট অফ হযরত মোহাম্মদ (সাঃ) এর প্রেসিডেন্ট লে. জেনারেল (অব.) এম নুরুদ্দিন খান, শান্তি, সহিষ্ণুতা ও সমতার বিষয়ে রাসুল (সাঃ) এর শিক্ষা সম্পর্কে আমাদের উপলদ্ধি বৃদ্ধির আহ্বান জানিয়েছেন। আর প্রতিষ্ঠানের প্রধান উপদেষ্টা শো আবদুল লতিফ আল কাদি আল মাদানী রবিউল আউয়াল মাসের তাৎপর্য নিয়ে বক্তব্য রাখেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: এম এ মান্নানপরিকল্পনামন্ত্রী
শেয়ারTweetPin
পূর্ববর্তী

নতুন চারটি ছবি নির্মাণের ঘোষণা দিল স্টার সিনেপ্লেক্স

পরবর্তী

সরকার বিরোধি আন্দোলনে অর্থ জোগানদাতাদের তথ্য

পরবর্তী
সরকার বিরোধি আন্দোলনে অর্থ জোগানদাতাদের তথ্য, রাজনীতির গুরুত্বপূর্ণ ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

সরকার বিরোধি আন্দোলনে অর্থ জোগানদাতাদের তথ্য

ডেঙ্গুতে হাসপাতালে ৩৩৪, মৃত্যু ১

সর্বশেষ

ছবি: নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর (সংগৃহীত)।

ব্যালেন্স শিটে যা লেখা থাকে না: বেঈমানের দেশে বিশ্বাসের দাম কত?

আগস্ট ২১, ২০২৬

‘তিনি ছিলেন আমার মাথার ওপর ছায়ার মতো’

আগস্ট ২১, ২০২৬
ছবি: বঙ্গভবন (ফাইল ছবি)।

রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠানের জন্য প্রস্তুত বঙ্গভবন

আগস্ট ২১, ২০২৬
ছবি: সংগৃহীত

৭ দিনেও নিখোঁজ মাদ্রাসাছাত্রের সন্ধান মেলেনি

আগস্ট ২১, ২০২৬

স্টার্ক-কামিন্সদের পেস আক্রমণকে যে কারণে ইতিবাচক বলছেন শান্ত

আগস্ট ২১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT