অন্যান্য খেলা

৪০০ মিটার দৌড়ে চ্যাম্পিয়ন মাসুম

ওয়ালটন-ডিআরইউ গ্রীষ্মকালীন ক্রীড়া উৎসব

চারজন অ্যাথলেট ও একজন কোচ বা কর্মকর্তা ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

চারজন অ্যাথলেট ও একজন কোচ বা কর্মকর্তা ছবি, যারা একটি প্রতিযোগিতার পর একসাথে দাঁড়িয়ে আছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) আয়োজিত ‘ওয়ালটন-ডিআরইউ গ্রীষ্মকালীন ক্রীড়া উৎসব-২০২২’ এর ৪০০ মিটার দৌড়ে চ্যাম্পিয়ন হয়েছেন চ্যানেল আইয়ের তারিকুল ইসলাম মাসুম। একই দিনে ১০০ মিটার স্প্রিন্টেও রানার্স হয়েছেন তিনি।

আজ শনিবার পল্টন আউটার স্টেডিয়ামে পুরুষ বিভাগের প্রতিযোগিতা দুটি অনুষ্ঠিত হয়। ৪০০ মি. দৌড় ইভেন্ট মাসুম হারিয়েছেন যুগান্তরের জোতির্ময় মন্ডল ও জনকন্ঠের রুমেল খানকে। তারা যথাক্রমে দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জন করেছেন।

এরআগে, ১০০ মিটার স্প্রিন্টে রানার্স আপ হন তারিকুল ইসলাম মাসুম। এই ইভেন্টে চ্যাম্পিয়ন হয়েছেন যুগান্তরের জোতির্ময় এবং তৃতীয় স্থান অর্জন করেছেন ভোরের আকাশের মাহমুদুন্নবী চঞ্চল।

ডিআরইউর ক্রীড়া সম্পাদক মাকসুদা লিসার পরিচালনায় প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয়। ইভেন্ট দুটি পরিচালনা দায়িত্বে ছিলেন মোহাম্মদ আলী।

আগামী মঙ্গলবার (১৬ আগস্ট) মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে শ্যুটিং ইভেন্ট অনুষ্ঠিত হবে।

বিষয়:ওয়ালটন গ্রীষ্মকালীন ক্রীড়া উৎসব চ্যানেল আই তারিকুল ইসলাম মাসুম মাসুম

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…