আন্তর্জাতিক

ওয়াগনার গ্রুপ প্রধান কোথায় আছেন, জানালেন বেলারুশের প্রেসিডেন্ট

বেলারুশের প্রেসিডেন্টের সঙ্গে ওয়াগনার গ্রুপের প্রধানের সাক্ষাৎ. Channel i News - চ্যানেল আই নিউজ

বেলারুশের প্রেসিডেন্ট ও ওয়াগনার গ্রুপের প্রধানের সাক্ষাৎকারের ছবি, যেখানে তারা আলোচনা করছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

রাশিয়ার প্রতিবেশী দেশ বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কো বলেছেন, ওয়াগনার ভাড়াটে গোষ্ঠীর প্রধান ইয়েভজেনি প্রিগোশিন বর্তমানে রাশিয়ায় আছেন।

বিবিসি জানিয়েছে, গত মাসে রাশিয়ায় একটি স্বল্পস্থায়ী সশস্ত্র বিদ্রোহের নেতৃত্ব দেওয়ার পর প্রিগোশিন আসলে কোথায় রয়েছেন, তা নিয়ে রয়েছে রহস্য। এ অবস্থায় বেলারুশের প্রেসিডেন্ট এই কথা জানান। যদিও রাশিয়ার কোথায় আছেন তা স্পষ্ট করে বলেননি তিনি।

জুন মাসে হওয়া সেই বিদ্রোহটি লুকাশেঙ্কোর মধ্যস্থতায় একটি চুক্তির অধীনে সমাপ্ত হয়। যেখানে প্রিগোশিনের বিরুদ্ধে করা অভিযোগ উঠিয়ে নেওয়া এবং তাকে বেলারুশে যাওয়ার অনুমতি দেওয়া হয়েছিল।

উল্লেখ্য, গত ২৩ জুন একটি রাশিয়ান আধা-সামরিক সংস্থা ওয়াগনার গ্রুপ রুশ সশস্ত্র বাহিনীর বিরুদ্ধে একটি বিদ্রোহ ঘোষণা করে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এবং ওয়াগনারের নেতা ইয়েভগেনি প্রিগোশিনের মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনার ফলে এই বিদ্রোহের সূচনা হয়।

বিষয়:আলেকজান্ডার লুকাশেঙ্কোইয়েভজেনি প্রিগোশিন
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…