চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আন্তর্জাতিক মাস্টার হলেন ওয়াদিফা, বিশ্বকাপে তার সঙ্গী নীড়

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:৪১ অপরাহ্ণ ১৯, মার্চ ২০২৫
অন্যান্য খেলা, স্পোর্টস
A A

শ্রীলঙ্কায় জোনাল দাবা ৩.২ প্রতিযোগিতায় পুরুষ ও নারী বিভাগে চ্যাম্পিয়ন হয়েছেন বাংলাদেশের মনন রেজা নীড় ও ওয়াদিফা আহমেদ। চ্যাম্পিয়ন হয়ে দু’জনই আগামী ৫ জুলাই জর্জিয়াতে গড়াতে চলা দাবা বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছেন।

ওয়াদিফা বাংলাদেশের চতুর্থ নারী দাবাড়ু হিসেবে আন্তর্জাতিক মাস্টার খেতাব পেয়েছেন। ১৯৮৫ সালে প্রথম মহিলা আন্তর্জাতিক মাস্টার হয়েছিলেন রানী হামিদ। এর পর এই খেতাব পান শামীমা সুলতানা ও শিরিন সুলতানা।

নিয়ম অনুযায়ী, এশিয়ান জোনালে ফিদে মাস্টারদের কেউ চ্যাম্পিয়ন হলে সরাসরি মহিলা আন্তর্জাতিক মাস্টার খেতাব পাবেন। এ জন্য নর্ম পূরণের শর্ত থাকে না। রেটিং ২২০০ এর পরিবর্তে ২০০০ হলেই হয়। ওয়াদিফার রেটিং এখন ২০৯১।

কলম্বো জোনাল দাবা চ্যাম্পিয়নশিপে স্বাগতিক দাবাড়ু ওশিনির সঙ্গে যৌথভাবে পয়েন্ট টেবিলের শীর্ষে ছিলেন ওয়াদিফা। শেষ রাউন্ডে ড্র করলেই বিশ্বকাপ নিশ্চিত হতো তার। সেখানে বাংলাদেশের আন্তর্জাতিক মাস্টার রানী হামিদের সঙ্গে ড্র করে লক্ষ্য পূরণ করেন ওয়াদিফা। চ্যাম্পিয়ন হয়ে সংবাদ মাধ্যমকে এই দাবাড়ু বলেছেন, ‘অনেক ভালো লাগছে। আমার প্রাথমিক লক্ষ্য দেশের প্রথম মহিলা গ্র্যান্ড মাস্টার হওয়া। এর পরের লক্ষ্য গ্র্যান্ড মাস্টার। আমি লক্ষ্য পূরণে শতভাগ চেষ্টা করব।’

ওপেন বিভাগে শেষ রাউন্ডে লঙ্কান দাবাড়ু দিলশানের সঙ্গে ড্র করেন নীড়। ৭ পয়েন্ট নিয়ে এককভাবে শীর্ষে থেকে চ্যাম্পিয়ন হন তিনি। তাকে বিশ্বকাপ দাবায় প্রথমবার খেলার যোগ্যতা অর্জন করলেন তিনি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ওয়াদিফাদাবানীড়লিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

হরমুজে মার্কিন হেলিকপ্টার ভূপাতিতের পর ইরানে যুক্তরাষ্ট্রের হামলা

জুন ১০, ২০২৬

নাহিদকে বিগ ব্যাশে দেখতে চান অ্যালেক্স ক্যারি

জুন ১০, ২০২৬

কার্ডিফের ২১ বছর পর মিরপুরে ইতিহাস, বাংলাদেশের চোখ এবার সিরিজ জয়ে

জুন ১০, ২০২৬

আলোচনায় সাইমন, ‘অ্যানি’-তে যুক্ত হলেন যেভাবে

জুন ৯, ২০২৬

”বিশ্বশান্তি নিশ্চিতে জাতিসংঘের শান্তিরক্ষা কার্যক্রম এক অনন্য উদ্যোগ”

জুন ৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT