দলীয় সরকারের অধীনে ভোট ভালো না খারাপ সেটা ভোটে এসে বিএনপির প্রমাণ করা উচিত ছিল উল্লেখ করে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেছেন, মূলত রাজনীতিতে সংকটের কারণে ভোট অংশগ্রহণমূলক হচ্ছে না।
সোমবার (১০ জুন) নির্বাচন কমিশন বিটের সংগঠন আরএফইডি টক এ অংশ নিয়ে সিইসি এসব কথা বলেন।
কাজী হাবিবুল আউয়াল বলেন, বিএনপি জাতীয় নির্বাচনে না এসে ইসির উপর দোষ চাপিয়ে দেয়, তাদের অভিযোগ ইসি গ্রহণ করেনি।
তিনি বলেন, বিএনপির প্রধান অভিযোগের ভিত্তিতে বলতে চাই, দলীয় সরকারের অধীনে ভোট ভালো না খারাপ সেটা ভোটে এসে বিএনপির প্রমাণ করা উচিত ছিল। ভোটে না এসে কিভাবে বলতে পারবে ভালো না খারাপ।







