আন্তর্জাতিক

বরিস জনসনের ভাগ্য নির্ধারণে অনাস্থা প্রস্তাবে ভোটগ্রহণ

ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন মুখোমুখি অবস্থানে. Channel i News - চ্যানেল আই নিউজ

ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন, রাশিয়ার নিষেধাজ্ঞা নিয়ে আলোচনা করছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

বরিস জনসনকে ব্রিটেনের প্রধানমন্ত্রী হিসেবে রাখা হবে কিনা তা নিয়ে ভোটগ্রহণ চলছে। কনজারভেটিভ দলের এমপিরা একটি গোপন ব্যালটে ভোট দেওয়া শুরু করেছেন।

বিবিসির প্রতিবেদনে বলা হয়, অনাস্থা প্রস্তাবে ভোট দিচ্ছেন দেশটির কনজারভেটিভ এমপিরা। ভোটে হেরে গেলে তিনি প্রধানমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়াতে বাধ্য হবেন।

স্থানীয় সময় সোমবার সন্ধ্যা ৬টা থেকে ৮টার মধ্যে (বাংলাদেশ সময় রাত ১১টা থেকে ১টা) এ ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

বরিস জনসন ভোটের আগে কনজারভেটিভ এমপিদের উদ্দেশ্য করে ভাষণ দেন। তিনি জিতবেন বলে আশা প্রকাশ করেছেন।

মন্ত্রিসভার বেশিরভাগই বলেছেন যে তারা তাকে সমর্থন করবেন। তবে সাবেক পররাষ্ট্র সচিব জেরেমি হান্ট বলেছেন তার সরে যাওয়া উচিত। স্কটিশ রক্ষণশীলদের নেতা ডগলাস রসও প্রধানমন্ত্রীর বিরুদ্ধে ভোট দেবেন।

স্বপদে বহাল থাকতে বরিসের কমপক্ষে ১৮০ জন টোরি এমপির সমর্থন প্রয়োজন।

ডাউনিং স্ট্রিটে লকডাউন নিয়ম ভঙ্গ, অর্থনৈতিক নীতি নিয়ে বিভক্তি সহ অন্যান্য আরও বেশকিছু অভিযোগ রয়েছে বরিসের বিরুদ্ধে।

বিষয়:অনাস্থা ভোট বরিস জনসন যুক্তরাজ্য

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…