আন্তর্জাতিক

কানাডার ৪৫তম ফেডারেল নির্বাচনের ভোটগ্রহণ চলছে

কানাডার নির্বাচনী কেন্দ্রের জন্য ভোটের নির্দেশনা বোর্ড. Channel i News - চ্যানেল আই নিউজ

কানাডার নির্বাচনী কেন্দ্রে ভোটারদের জন্য নির্দেশনা বোর্ড দেখা যাচ্ছে, ভোটগ্রহণের জন্য প্রস্তুত।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

কানাডার ৪৫তম ফেডারেল নির্বাচনের ভোটগ্রহণ চলছে। কানাডায় এখন নির্বাচনের আমেজ। দেশটির পার্লামেন্ট হাউজ অফ কমেন্সের ৩৪৩টি আসনের জন্য ৫টি বড় দলের পাশাপাশি প্রতিদ্বন্দিতা করছেন বেশ কয়েকজন স্বতন্ত্র প্রার্থী।

আজ ২৮ এপ্রিল সোমবার নিউফাউন্ডল্যান্ড অ্যান্ড ল্যাব্রাডর প্রদেশে স্থানীয় সময় সাড়ে ৮টায় ভোটগ্রহণ শুরু হয়, শেষ হবে ব্রিটিশ কলাম্বিয়ার সময় সন্ধ্যা ৭টায় (বাংলাদেশ সময় মঙ্গলবার সকাল ৯টায়)।

মূল প্রতিদ্বন্দিতা মার্ক কার্নির লিবারেল পার্টি এবং কনজারভেটিভ পার্টির মধ্যে। যদিও জনমত জরিপে এগিয়ে আছে মার্ক কার্নির লিবারেল পার্টি।

কানাডার এবারের নির্বাচন প্রবাসী বাংলাদেশিদের জন্য খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করছেন এডমন্টনে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা।

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…